
সামান্য বৃষ্টিতেই কিশোরগঞ্জ পৌরসভায় জলাবদ্ধতা: চরম ভোগান্তিতে নাগরিকরা
কিশোরগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় সামান্য বৃষ্টিতেই তৈরি হচ্ছে চরম জলাবদ্ধতা। অকার্যকর ড্রেনেজ ব্যবস্থার কারণে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে ব্যবসা-বাণিজ্য ও শিক্ষার্থীদের চলাচল। পৌর কর্তৃপক্ষ বলছে বাজেট স্বল্পতায় নেয়া যাচ্ছে না কোন পদক্ষেপ।

এক খাল খননে জলবদ্ধতা থেকে মুক্তি পাবে ১৭ গ্রামের মানুষ: প্রতিমন্ত্রী অমিত
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, হৈবতপুর ইউনিয়নয়ের খালটি খনন হলে জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে ১৭ গ্রামের মানুষ। পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

কুমিল্লায় ওয়াসা প্রতিষ্ঠায় গেজেট ৭ দিনের মধ্যে: এমপি মনিরুল হক
কুমিল্লা নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা, পানি নিষ্কাশন ও সরবরাহ সমস্যার সমাধানে (পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ) ওয়াসা প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে কুমিল্লা ওয়াসার গেজেট প্রকাশিত হবে বলে জানিয়েছেন কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য প্রবীণ রাজনীতিবিদ মনিরুল হক চৌধুরী।

নারায়ণগঞ্জে জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রম শুরু
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ। আজ (শনিবার, ২ মে) ফতুল্লার ডিআইটি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।

জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: প্রধানমন্ত্রী
জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে এবং এই কার্যক্রম জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শনিবার, ২ মে) সিলেট নগরীর সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন পরবর্তী এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

সরবরাহ বাড়লেও কমেনি দাম; জলাবদ্ধতায় বাড়ছে রাজধানীর বাজারে ভোগান্তি
সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজারগুলোতে মৌসুমি সবজির সরবরাহ বাড়লেও, বেশির ভাগ সবজির দরই অপরিবর্তিত। বিক্রেতারা জানান, বৃষ্টির কারণে কয়েকটি সবজির দর বেড়েছে। তবে, ক্রেতারা অভিযোগ করে বলেন, নানা অজুহাতে পণ্যের দর বেশি রাখছেন বিক্রেতারা। এদিকে কারওয়ান বাজারের জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছে ক্রেতা বিক্রেতারা।

চট্টগ্রামে দুই দিনের জলাবদ্ধতায় পুঁজি হারিয়ে দিশেহারা ব্যবসায়ীরা
চট্টগ্রামে দুই দিনের জলাবদ্ধতায় বড় আর্থিক ক্ষতির ক্ষুদ্র ব্যবসায়ী আর উদ্যোক্তারা। পানিতে তলিয়ে কেউ হারিয়েছেন সারা জীবনের পুঁজি, কেউ বা মালামাল, পণ্য হারিয়ে দিশেহারা। নগরীর বিভিন্ন এলাকায় পানিতে নষ্ট হয়েছে শত শত দোকানের পণ্য। পানি নামলে বৃহস্পতিবার স্পষ্ট হয় ক্ষয়ক্ষতির চিত্র। দোকানিদের দাবি, শুধু প্রবর্তক ও মেডিকেল সড়কেই ক্ষতির পরিমাণ হবে ৪-৫ কোটি টাকা। প্রতিবছর জলাবদ্ধতায় এভাবে নগরবাসী আর্থিক ক্ষতির মুখে পড়লেও এ নিয়ে কোনো গবেষণা বা সহায়তা পান না তারা। খোঁজ নেয় না কোনো সংস্থা।

নাসিকের গভীর ড্রেন প্রকল্প: ভারী বর্ষণেও নেই জলাবদ্ধতা
বৃষ্টি হলে নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা যেন এখন অতীত। নগরজীবনের অন্যতম বড় এ দুর্ভোগ থেকে স্বস্তি পেয়েছেন বাসিন্দারা, আর এর পেছনে বড় ভূমিকা রেখেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্মিত গভীর ড্রেন প্রকল্প।

শনিবার উত্তরাঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা
শনিবার দেশের উত্তরাঞ্চলে এবং তৎসংলগ্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ (শুক্রবার, ২৪ এপ্রিল) অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেয়া হয়।

জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রামের মেগা প্রকল্পের কাজ ৯৫ শতাংশ শেষ: চউক চেয়ারম্যান
নগরীর জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) বাস্তবায়নাধীন মেগা প্রকল্পের কাজ ৯৫ শতাংশ শেষ হয়েছে বলে দাবি করেন সংস্থাটির চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম। আজ (মঙ্গলবার, ২১ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সম্মেলন কক্ষে বিভিন্ন সেবা সংস্থার সমন্বয় সভায় তিনি এ দাবি করেন।

জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা ডিএসসিসির
জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ (মঙ্গলবার, ৩১ মার্চ) দুপুরে সেগুনবাগিচায় বক্সকালভার্ট পরিচ্ছন্নতার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম।

দখল-দূষণে বিলীনের পথে ব্রাহ্মণবাড়িয়ার টাউন খাল
ব্রাহ্মণবাড়িয়ার তিতাসের মতোই দখল-দূষণের শিকার ঐতিহ্যবাহী টাউন খাল। অযত্ন-অবহেলায় বিলীনের পথে জেলার অন্য খালগুলোও। খালের পাড়ঘেঁষে অবৈধ স্থাপনা আর আবর্জনা ফেলার কারণে বেশিরভাগ খালই এখন ভাগাড়, কোনোটি রূপ নিয়েছে সরু ড্রেনে। এ অবস্থায় পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় খালগুলো খননের মাধ্যমে পুনরুদ্ধারের দাবি স্থানীয়দের।