
জাতিসংঘ সাধারণ পরিষদের আস্থা পুনর্গঠন ও সংস্কার এগিয়ে নেয়ার অঙ্গীকার খলিলুর রহমানের
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমান সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আস্থা পুনর্গঠন, ঐক্য তৈরি ও জাতিসংঘের অভ্যন্তরে সংস্কার এগিয়ে নেয়ার অঙ্গীকার করেছেন। এ বিশ্ব সংস্থাটির আগামী অধিবেশনের জন্য একটি সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা তুলে ধরে তিনি এই প্রতিশ্রুতি দেন।

জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে স্পিকারের অভিনন্দন
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক কূটনীতিতে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক গৌরব অর্জন করলো বাংলাদেশ। সাইপ্রাসের শক্তিশালী প্রার্থীকে হারিয়ে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের বৈশ্বিক ফোরাম জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

ভারত মহাসাগর সম্মেলনে অংশ নিতে মরিশাসে পররাষ্ট্রমন্ত্রী
নবম ভারত মহাসাগর সম্মেলনে অংশ নিতে পোর্ট লুইসে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সেখানে তিনি দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের জন্য বাংলাদেশের প্রার্থিতার সমর্থন চাইবেন বলে আশা করা হচ্ছে।

বৈশ্বিক দাসত্ব নির্মূলে জোরালো আহ্বান বাংলাদেশের
দাসত্ব ও নিপীড়ন নির্মূলের জন্য জোরদার বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। নিউ ইয়র্ক স্থানীয় সময় গতকাল (বুধবার, ২৫ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদে ‘আন্তর্জাতিক দাসত্ব ও ট্রান্স-আটলান্টিক দাসবাণিজ্যের শিকারদের স্মরণে’ আয়োজিত স্মারক সভায় এ আহ্বান জানান।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্বে রাশিয়ার সমর্থন চাইলো বাংলাদেশ
২০২৬-২০২৭ মেয়াদে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে আলজেরিয়ার সমর্থন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রার্থী হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে সমর্থন জানিয়েছে আলজেরিয়া। আজ (মঙ্গলবার, ৩ মার্চ) ঢাকার তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সাক্ষাতে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ান রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি এ সমর্থনের কথা জানান।

ইউএনজিএ সফরে গণতন্ত্র ও মানবিক সংহতির অঙ্গীকার তুলে ধরেছেন অধ্যাপক ইউনূস: প্রেস সচিব
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অংশগ্রহণ বাংলাদেশের দায়িত্বশীল বৈশ্বিক ভূমিকাকে আরও সুদৃঢ় করেছে। এতে গণতান্ত্রিক শাসন, মানবিক সংহতি ও গঠনমূলক আন্তর্জাতিক সহযোগিতার প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি নতুনভাবে প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আ.লীগের অন্যায়ের বিচার আইনের মাধ্যমে হবে, ধৈর্য ধরুন: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিউ ইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে তা আবারও প্রমাণ করেছে যে আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না। আজ (মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর) তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ মন্তব্য করেন।

কাল সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল সকালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধান উপদেষ্টার কর্মসূচি অনুযায়ী, তিনি সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালকের সঙ্গে বৈঠক করবেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের আগে ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে সামনে রেখে ফিলিস্তিনের নেতাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা দিয়েছেন, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) এবং প্যালেস্টিনিয়ান অথরিটি (পিএ)-এর যেসব কর্মকর্তা জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য আবেদন করেছিলেন, তাদের ভিসা বাতিল এবং প্রত্যাখ্যান করা হয়েছে।

বাংলাদেশ জাতিসংঘের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র সচিব
ছাত্র-জনতার নেতৃত্বে 'জুলাই-আগস্ট বিপ্লবের' চেতনায় একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং সহনশীল বাংলাদেশ বিনির্মাণে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে শক্তিশালী অংশীদারিত্বের অঙ্গীকার ব্যক্ত করেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন। আজ (বুধবার ) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের চলমান ৭৯তম অধিবেশনের দ্বিতীয় ও প্রথম কমিটিতে বক্তব্য প্রদানের সময় তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।