দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না : শামসুজ্জামান দুদু
বোমা, অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বোমা, অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আজ (বৃহস্পতিবার, ২৬ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ ও কবিতা পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।