
নারায়ণগঞ্জে জামিনে মুক্তির পর যুবককে ছুরিকাঘাতে হত্যা
নারায়ণগঞ্জের ফতুল্লায় কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার পর এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ওই যুবকের নাম ইমন শেখ (৩৫)। গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকার হাজীর মাঠে এ ঘটনা ঘটে। সে মাসদাইর গুদারাঘাট এলাকার খৈয়মের ছেলে।

রাঙামাটিতে স্ত্রীকে হত্যার ২৪ বছর পর স্বামীর যাবজ্জীবন
রাঙামাটির কাউখালীতে স্ত্রীকে হত্যার দায়ে মামলায় ২৪ বছর পর স্বামী উচাইলা মারমার যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়েছে। আজ (বুধবার, ১৩ আগস্ট) দুপুরে রাঙামাটি সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আহসান এ রায় দেন। তবে দণ্ডিত আসামি উচাইলা মারমা জামিন নিয়ে পলাতক রয়েছেন।

শুধু নামের মিল থাকায় ১২ বছর ধরে আসামি!
জামিনে মুক্ত হলেও মেলেনি খালাস
শুধু নামের মিল থাকায় আসামি না হয়েও কারাভোগ। এরপর জামিনে মুক্ত হলেও একযুগেও খালাস পাননি শরীয়তপুর জাজিরার দিনমজুর স্বপন খান। মামলার খরচ চালাতে নিঃস্ব পুরো পরিবার। অভিযোগ, পুলিশের গাফিলতিতেই এই ভোগান্তি।

জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন ঢাকার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম। গতকাল (মঙ্গলবার, ১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তিনি কারাগার থেকে বের হন। আজ (বুধবার, ৪ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার লুৎফর রহমান।