
জিপিএ কত হলে কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে? দেখে নিন একনজরে
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। বিগত কয়েক বছরের তুলনায় এবার পাশ করার হার নিম্নমুখী হওয়ায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে দ্বিধাদ্বন্দ তৈরি হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের শীর্ষস্থানীয় পাবলিক ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতকে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে নভেম্বরে (Public university admission circular 2026-27 Bangladesh)।

কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে, জেনে নিন একনজরে
২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ডেন্টাল কলেজ এবং গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা (Public university admission exam date 2026-27 BD)। ইতোমধ্যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নির্দিষ্ট তারিখ, আবেদনের সময়সীমা ও ইউনিটভিত্তিক সময়সূচি ঘোষণা করেছে(University admission test schedule 2026-27 Bangladesh)। আগামী ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামী বছরের মার্চ পর্যন্ত চলবে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা (BD university admission test routine and guidelines)।

বায়ুদূষণে বছরে ৮৮ হাজার অকালমৃত্যু; আর্থিক ক্ষতি প্রায় ৩ লাখ কোটি টাকা
বাংলাদেশে বায়ুদূষণ এখন জনস্বাস্থ্যের জন্য নীরব ঘাতকে পরিণত হয়েছে। দেশের ছয়টি প্রধান শহরে শুধু অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম ২.৫) দূষণের কারণেই প্রতিবছর প্রায় ৮৮ হাজার ২৪০ জন মানুষের অকালমৃত্যু হচ্ছে। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রাণ হারাচ্ছেন প্রায় ২৪২ জন।

জাবিতে শিক্ষার্থী হেনস্তার অভিযোগ: প্রক্টর অফিসের সামনে অবস্থান কর্মসূচি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রক্টর অফিসের সামনে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ এনে অবস্থান কর্মসূচি পালন করছেন এক শিক্ষার্থী। ভুক্তভোগী লামিসা জামান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৫৩তম ব্যাচের ছাত্রী। গতকাল (রোববার, ১৭ মে) রাত থেকেই তিনি প্রক্টর অফিসের সামনে এই অবস্থান নিয়ে আছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ধাপ শেষেও ৭০৪ আসন এখনো ফাঁকা: সশরীর উপস্থিত হয়ে আবেদনের ডাক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (JU) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তিপ্রক্রিয়ার দ্বিতীয় ধাপ শেষ হলেও এখনো বিপুল সংখ্যক আসন শূন্য রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিভিন্ন ইউনিটে বর্তমানে মোট ৭০৪টি আসন ফাঁকা (Vacant seats) রয়েছে। এই শূন্য আসনগুলো পূরণের লক্ষ্যে অপেক্ষমাণ তালিকায় (Waiting list) থাকা আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৩০ মার্চ সশরীরে উপস্থিত হয়ে আবেদন করার জন্য জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

‘জ্যাবস’-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা
সম্প্রতি ঘোষণা করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএর প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনের (জ্যাবস) নতুন কার্যনির্বাহী কমিটি। এসময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএর পরিচালক প্রফেসর ড. আইরিন আখতার।

জাবি ভর্তি ২০২৫-২৬: বিষয় পছন্দক্রম ফরম পূরণ শুরু ১৮ জানুয়ারি, কারা পাবেন সুযোগ?
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (JU) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বিষয় পছন্দক্রম ফরম (Subject Choice Form) পূরণ কার্যক্রম আগামীকাল ১৮ জানুয়ারি (রবিবার) থেকে শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষণা অনুযায়ী, এই অনলাইন প্রক্রিয়াটি চলবে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৩৯.১০ শতাংশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (Jahangirnagar University - JU) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের (D Unit - Faculty of Biological Sciences) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় সব মিলিয়ে পাশের হার ৩৯.১০ শতাংশ। আজ (শনিবার, ২৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ভর্তি ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।

৪৭তম বিসিএস লিখিত পেছানোর দাবিতে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। দ্বিতীয় দিনের মতো আজ (মঙ্গলবার, ২৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে জাবি প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক করে অবরোধ করে তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করে।

জাবি নিয়ে আমির হামজার কোনো দাবিই সত্য নয়, মনগড়া ও উদ্দেশ্যমূলক: প্রশাসন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামিক বক্তা আমির হামজার দেয়া বিভিন্ন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আমির হামজার করা কোনো দাবিই সত্য নয় এবং সেগুলো সম্পূর্ণ মনগড়া ও উদ্দেশ্যমূলক। আজ (রোববার, ২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

জাকসুর কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। হল সংসদের ভোট গণনা শেষে শুরু হয়েছে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা।

জাকুসর ভোট গণনা শেষে পদ্ধতি নিয়ে জরুরি বৈঠকে কমিশন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা পদ্ধতি বিষয়ে অর্থাৎ, ওএমআরে গণনা হবে কি না— এ বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। হাতে ২০টি হলের ভোট গণনা শেষে এ সিদ্ধান্ত নিলো কমিশন।