জীবনযাত্রার-ব্যয়
শিক্ষা খাতে বরাদ্দ কমানোর প্রতিবাদ; ধর্মঘটে রাজপথে নামলো ইতালির শ্রমিক-শিক্ষার্থীরা

শিক্ষা খাতে বরাদ্দ কমানোর প্রতিবাদ; ধর্মঘটে রাজপথে নামলো ইতালির শ্রমিক-শিক্ষার্থীরা

জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ভার ও শিক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দের দাবিতে ইতালিতে রাজপথে নেমেছেন হাজার হাজার শিক্ষার্থী ও শ্রমিক। ট্রেড ইউনিয়ন ইউএসবি আয়োজিত দেশব্যাপী সাধারণ ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচিতে ১০ থেকে ১৫ লাখ মানুষ অংশ নিয়েছেন বলে আয়োজকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ফ্রান্স ও স্পেনে শুরু হওয়া সাম্প্রতিক আন্দোলনের ধারাবাহিকতায় ইতালিতেও এই প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। স্ট্রেইট টাইমস প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউরোপজুড়ে জনঅসন্তোষের নেপথ্যে ঋণসংকট, সুদ গুনতেই ফুরাচ্ছে বাজেট

ইউরোপজুড়ে জনঅসন্তোষের নেপথ্যে ঋণসংকট, সুদ গুনতেই ফুরাচ্ছে বাজেট

জীবনযাত্রার চড়া ব্যয়, মজুরি সংকট, বাসস্থানের চড়া মূল্য এবং শিক্ষাপ্রতিষ্ঠানে বাজেট কাটছাঁটের প্রতিবাদে কয়েক সপ্তাহ ধরে ইউরোপের দেশে দেশে রাস্তায় নেমেছেন লাখো মানুষ। ফ্রান্স থেকে শুরু করে বেলজিয়াম, ইতালি ও পর্তুগালে ছড়িয়ে পড়া এই বিক্ষোভের নেপথ্যে রয়েছে এক গভীর অর্থনৈতিক বাস্তবতা। বছরের পর বছর মাত্রাতিরিক্ত ঋণের ওপর নির্ভরশীল থাকায় বিশ্বের সরকারগুলোর ওপর ঋণের বোঝা এখন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল ফাইন্যান্সের (আইআইএফ) হিসাব অনুযায়ী, বিশ্বজুড়ে ঋণের পরিমাণ এখন পৌঁছেছে ৩৬৫ লাখ কোটি (৩৬৫ ট্রিলিয়ন) ডলারে। সেই ঋণের চড়া সুদ মেটাতে গিয়ে সাধারণ মানুষের জীবনমানের বাজেটে টান পড়ছে।

ফ্রান্সে গণবিক্ষোভ: বিভিন্ন শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার প্রায় ১ হাজার

ফ্রান্সে গণবিক্ষোভ: বিভিন্ন শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার প্রায় ১ হাজার

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষাপ্রতিষ্ঠানের বেহাল দশার প্রতিবাদে শনিবার দেশজুড়ে নতুন করে লাখো মানুষ বিক্ষোভ করেছেন। দিনের শুরুতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চললেও সন্ধ্যার পর রাজধানী প্যারিসসহ একাধিক শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ বাধে। সহিংসতা ও বিশৃঙ্খলার অভিযোগে দেশজুড়ে প্রায় এক হাজার মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতি বছর কেন মনে হচ্ছে বেতনের মূল্য কমছে?

প্রতি বছর কেন মনে হচ্ছে বেতনের মূল্য কমছে?

বেতন বাড়লেও অনেকেরই মনে হয় মাস শেষে হাতে টাকা থাকছে না, সঞ্চয়ও বাড়ছে না (Why Real Salary Decreases Every Year)। শুধু মূল্যস্ফীতিই নয়, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি (Cost of Living Increase), করের চাপ, স্থায়ী খরচ ও ব্যয়ের অভ্যাসের পরিবর্তনের মতো একাধিক কারণে এমন পরিস্থিতি তৈরি হয় বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যক্তিগত অর্থব্যবস্থাপনা–বিশেষজ্ঞরা (Personal Finance Experts)।

ভারতে জন্মহার রেকর্ড কম, সন্তান নিচ্ছেন না অনেক দম্পতি

ভারতে জন্মহার রেকর্ড কম, সন্তান নিচ্ছেন না অনেক দম্পতি

ভারতে সন্তান জন্মদানের হার আরও কমে গেছে। দেশটির সর্বশেষ নমুনা নিবন্ধন ব্যবস্থা (এসআরএস) পরিসংখ্যান প্রতিবেদনে দেখা গেছে, মোট উর্বরতার হার বা টিএফআর নেমে এসেছে প্রতি নারীতে ১ দশমিক ৯ শিশিতে। জনসংখ্যা বর্তমান স্তরে ধরে রাখতে সাধারণত যে হার ২ দশমিক ১ প্রয়োজন বলে ধরা হয়, ভারতের হার এখন তারও নিচে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান যুদ্ধ ও জীবনযাত্রার ব্যয় নিয়ে অসন্তোষ; ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্ন পর্যায়ে

ইরান যুদ্ধ ও জীবনযাত্রার ব্যয় নিয়ে অসন্তোষ; ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্ন পর্যায়ে

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন তার বর্তমান মেয়াদের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। রয়টার্স ও ইপসোস-এর নতুন এক জরিপ অনুযায়ী, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং ইরানের সঙ্গে অপ্রিয় এক যুদ্ধে জড়ানোর কারণে মার্কিনিরা বর্তমান প্রশাসনের ওপর ক্রমেই আস্থা হারাচ্ছেন। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শিক্ষার্থীদের কর্মঘণ্টা নিয়ে বিপাকে কানাডা, চাকরির বাজারে অস্বস্তি

শিক্ষার্থীদের কর্মঘণ্টা নিয়ে বিপাকে কানাডা, চাকরির বাজারে অস্বস্তি

বিদেশি শিক্ষার্থীদের কর্মঘণ্টা বেঁধে দেয়া নিয়ে বিপত্তি বাড়ছে কানাডায়। সপ্তাহে ২৪ ঘণ্টা কাজের সুযোগের কথা বলা হলেও, তা এখনো অনুমোদন দেয়া হয়নি। এতে জীবনযাত্রার ব্যয় বাড়লেও, আয় বাড়ার কোনো পথই দেখছেন না শিক্ষার্থীরা। অনেকে আবার দেশ থেকে অর্থ এনে টিউশন ফি'সহ প্রয়োজনীয় ব্যয় মেটাচ্ছেন।