
সরকার জনগণের বিরুদ্ধে থাকায় চুয়াত্তরে দেশে দুর্ভিক্ষ হয়েছিল: ড. তিতুমীর
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, সরকার জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে থাকায় ১৯৭৪ সালে দেশে দুর্ভিক্ষ নেমে এসেছিল। তিনি বলেন, ‘৭২ থেকে ৭৫ সালের সরকারের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা ছিলো না, যে কারণে রাষ্ট্রীয় সহিংসতা করেই তাদের ক্ষমতায় টিকে থাকতে হয়েছিল।’

ছুটির দিনে ঘুরে আসুন ঢাকার ৯ জাদুঘর, জানুন সময়সূচি, বন্ধের দিন ও টিকিট মূল্য
সরকারি ছুটির দিনে যানজট পেরিয়ে ঢাকার বাইরে না গিয়ে রাজধানীর ইতিহাস, মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও ঐতিহ্যের সান্নিধ্য পেতে ঘুরে আসতে পারেন শীর্ষ ৯ জাদুঘরে। পরিবার, সন্তান কিংবা বন্ধুদের নিয়ে সময় কাটানোর জন্য এসব জাদুঘরের নাম, সাপ্তাহিক বন্ধের দিন, টিকিটের মূল্য ও সময়সূচি নিচে বিস্তারিত তুলে ধরা হলো (Top Museums in Dhaka to Visit)।

জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত; প্রতীকী কবর, ভাস্কর্যসহ যা যা দেখবেন দর্শনার্থীরা
সাধারণ দর্শনার্থীদের দর্শনের জন্য আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) থেকে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করে দেওয়া হয়েছে ‘জুলাই ৩৬ গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ (July Uprising Memorial Museum)। সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘গণভবন’ (Gono Bhaban)-কে রূপান্তরিত করে নির্মিত এই জাদুঘরটি গতকাল (বুধবার, ৫ আগস্ট) সকালে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনের পর থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে (July 36 Mass Uprising Memorial Museum)।

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিট কাটবেন যেভাবে, কত টাকা?
২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ (July Uprising Memorial Museum) সাধারণ দর্শনার্থীদের প্রবেশের জন্য উন্মুক্ত হচ্ছে। সুশৃঙ্খলভাবে দর্শনার্থী প্রবেশ ও ভিড় নিয়ন্ত্রণের লক্ষ্যে সম্পূর্ণ অনলাইন ই-টিকিট ব্যবস্থার (online e-ticket system) মাধ্যমে প্রবেশপত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আজ (বুধবার, ৫ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে এই জাদুঘরের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে জুলাই শহিদ পরিবারের সদস্য ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন (July Mass Uprising Memorial Museum Online Ticket Booking System)।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে।

বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল (বুধবার, ৫ আগস্ট)। একনায়কতান্ত্রিক শাসনের নির্যাতন, আন্দোলন-সংগ্রাম এবং ছাত্র-জনতার প্রতিরোধের নানা স্মৃতি ও দলিল নিয়ে সাজানো হয়েছে জাদুঘরটি। বহুল প্রতীক্ষিত সংগ্রহশালাটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনীতিবিদরা বলছেন, এটি শুধু একটি ভবন নয়, বরং লাখো মানুষের প্রতিরোধ, ত্যাগ ও সংগ্রামের এক জীবন্ত স্মারক।

নাফিজকে বহনকারী রিকশাটি রাখা হলো গণভবনের স্মৃতি জাদুঘরে
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ শিক্ষার্থী গোলাম নাফিজকে বহনকারী রিকশা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রাখা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।