
শি-পুতিন বৈঠক; অটুট বন্ধুত্বের বার্তার আড়ালে বেইজিংয়ের ‘কঠিন শর্ত’
চীনের সঙ্গে অটুট বন্ধুত্বের ঘোষণা এবং একগুচ্ছ দ্বিপক্ষীয় চুক্তিতে সই করে বুধবার বেইজিং ছেড়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে যে বড় লক্ষ্য নিয়ে তিনি বেইজিংয়ে গিয়েছিলেন—অর্থাৎ নতুন একটি জ্বালানি পাইপলাইন চুক্তি—তা অর্জনে ব্যর্থ হয়েছেন তিনি। বিশ্লেষকদের মতে, এই সফর প্রমাণ করছে যে বেইজিং ও মস্কোর অংশীদারত্ব এখন ক্রমশ চীনের অনুকূলে হেলে পড়ছে। সিএনবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ: জ্বালানি করিডোর ব্যবহারে বাগদাদ ও ইসলামাবাদের চুক্তি
হরমুজ প্রণালি দিয়ে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনের জন্য ইরানের সঙ্গে বিশেষ চুক্তি করেছে ইরাক ও পাকিস্তান। সংশ্লিষ্ট পাঁচটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এই চুক্তির মাধ্যমে পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর তেহরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়টিই স্পষ্ট হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ ক্রয় অর্ধেকে নামিয়েছে বাংলাদেশ
ভারতের আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ কেনার পরিমাণ অর্ধেকে নামিয়ে এনেছে বাংলাদেশ। বকেয়া বিল বিতর্কের মধ্যেই এ পদক্ষেপ, যদিও কারণ হিসেবে ঢাকা বলছে- শীতের মৌসুমে বিদ্যুতের চাহিদা কম। সরকারি সূত্রে বার্তা সংস্থা রয়টার্সের বিশেষ প্রতিবেদনে বলা হয়, চুক্তিতে উল্লিখিত বিদ্যুতের দাম আরও কমাতে চায় বাংলাদেশ।