টাইফুন-বাভি
টাইফুন বাভির তাণ্ডব: প্রাণহানি বেড়ে ২০, এখনো নিখোঁজ ১৬

টাইফুন বাভির তাণ্ডব: প্রাণহানি বেড়ে ২০, এখনো নিখোঁজ ১৬

টাইফুন বাভির আঘাতে ফিলিপিন্সে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। এখনো নিখোঁজ ১৬ জন। ঘরবাড়ি ধসে ক্ষতির মুখে পড়েছে দেড় লাখের বেশি পরিবার। এদিকে, চীনের পূর্বাঞ্চলে তাণ্ডব চালিয়েছে টাইফুন বাভি। এর প্রভাবে দেশটিতে এখনো ঝড়ো হাওয়াসহ প্রবল বৃষ্টি অব্যাহত রয়েছে। এছাড়া, আগামী দুই থেকে তিনদিন ভারতের উত্তর-পূর্ব, পশ্চিমবঙ্গ এবং বিহারসহ ১৮টি রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। এছাড়া, ৫টি রাজ্যে রাজি রয়েছে সতর্কবার্তা।

পূর্ব চীনে তাণ্ডব চালালো টাইফুন বাভি; আরও কয়েক দিন প্রবল বৃষ্টির শঙ্কা

পূর্ব চীনে তাণ্ডব চালালো টাইফুন বাভি; আরও কয়েক দিন প্রবল বৃষ্টির শঙ্কা

চীনের মূল ভূখণ্ডে এ বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন বাভি আছড়ে পড়ায় পূর্ব উপকূলে আজ (রোববার, ১২ জুলাই) প্রচণ্ড বৃষ্টিপাত ও ভয়ংকর ঝড়ো হাওয়ায় কেঁপে উঠেছে ঘনবসতিপূর্ণ শহরগুলো। চরম আবহাওয়া মোকাবিলায় দেশটির সক্ষমতার এবার কঠিন পরীক্ষা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শক্তিশালী টাইফুনের আশঙ্কায় পূর্ব এশিয়া; ফিলিপাইনে ভূমিধসে নিহত ১৫

শক্তিশালী টাইফুনের আশঙ্কায় পূর্ব এশিয়া; ফিলিপাইনে ভূমিধসে নিহত ১৫

কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড়গুলোর একটি ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ভূমিধসের সূত্রপাত করেছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। ধেয়ে আসা এই টাইফুনের জন্য পূর্ব এশিয়ার বিভিন্ন অংশ প্রস্তুতি নিচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।