
ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
সাত ধাপ এগিয়ে টেস্ট বোলারদের তালিকায় ৩৮তম স্থানে উঠেছেন এসেছেন হাসান মাহমুদ।

আবুধাবিতে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ
সিরিজের একমাত্র টেস্টের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে। তৃতীয় দিনের শেষভাগে কিছুটা এলোমেলো ব্যাটিংয়ে উইকেট হারালেও, দিনভর ব্যাটে-বলে আফগানদের ওপর ছড়ি ঘুরিয়েছে টাইগাররা। দিনশেষে ৩০০ ছাড়ানো লিড নিয়ে আগাম জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ।

ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ দল ঘোষণা; আলিসের চমক, হাসান মাহমুদের প্রত্যাবর্তন
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট চলাকালেই ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দল ঘোষণা করলো বাংলাদেশ। প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন রহস্যস্পিনার আলিস আল ইসলাম। একবছর পর আবারও এই ফরম্যাটের দলে ফিরলেন হাসান মাহমুদ।

ওপেনারদের দাপটের পরও টাইগাররা থামলো ৩৪৬ রানে
আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে ৩৪৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম দিনের শুরুতেই দুই ওপেনার তানজিদ হাসান ও সাদমান ইসলাম দাপটের পর প্রথম ইনিংসের সংগ্রহ আরও বড় হতে পারতো। তবে আফগান বোলারদের চাপে পরের ব্যাটাররা নিজেদের সেভাবে মেলে ধরতে না পারায় সেটা সম্ভব হয়নি।

তিন ব্যাটারের ফিফটি, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ৩১৭ রান
দারুণ সূচনার পর মিডল অর্ডারের ব্যর্থতায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম দিনে ৮ উইকেট হারিয়ে ৩১৭ রান তুলেছে বাংলাদেশ। ফিফটির মাইলফলক পেরিয়েছেন তানজিদ তামিম, সাদমান ইসলাম ও লিটন দাস। উইকেটে থিতু হলেও তিন অঙ্কের দেখা পাননি কেউই।

আবুধাবিতে শুরুতেই তানজিদ ও সাদমানের অর্ধশতক
বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট
আবুধাবিতে রেকর্ডের দিন পার করেছেন দুই টাইগার ওপেনার তানজিদ তামিম এবং সাদমান ইসলাম। দু’জনেই ফিফটি পেলেও পৌঁছাতে পারেননি তিন অঙ্কের ম্যাজিক ফিগারে। অবশ্য তারপরেও দু’জনের সঙ্গী হয়েছে একাধিক রেকর্ড।

শুক্রবার একমাত্র টেস্টে আফগানদের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে শুক্রবার নামছে বাংলাদেশ দল। সাম্প্রতিক পারফরম্যান্স আর অভিজ্ঞতায় এগিয়ে থাকলেও প্রতিপক্ষের শক্তিমত্তা মাথায় রেখে পরিকল্পনা সাজানোর কথা জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আবহাওয়া বা পিচ নিয়েও কোনো অজুহাত দিতে চান না তিনি।

জাতীয় দলের পাইপলাইনে ‘পর্যাপ্ত শক্তি’ নেই— দাবি সাবেক ফিল্ডিং কোচের
জাতীয় দলের পাইপলাইনে অনেক ক্রিকেটারের নাম শোনা গেলেও আন্তর্জাতিক মঞ্চে খেলানোর মতো পর্যাপ্ত শক্তি বাংলাদেশের নেই বলে দাবি করেছেন জাতীয় দলের সাবেক ফিল্ডিং কোচ রাজিন সালেহ। নজরে থাকা অনেক ক্রিকেটারকেও পরিস্থিতি অনুযায়ী পর্যাপ্ত সুযোগ দেয়া হয়নি বলেও অভিযোগ তার। ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ এই কোচের ভাষ্য, সম্ভাবনা বিবেচনায় আগামী কয়েকমাস টেস্ট স্কোয়াডেই সময় দেয়া উচিত বোর্ডের।

বদলে গেলো ক্রিকেটের কিছু নিয়ম
আগামী ১ অক্টোবর থেকে ক্রিকেটের বেশকিছু নিয়মে পরিবর্তন এনেছে নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ক্রিকেটের আইনপ্রণয়নকারী সংস্থা এমসিসির বৈঠক শেষে এসব পরিবর্তনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ ক্রিকেট দল
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে সংযুক্ত আরব আমিরাতের পথে বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার, ১ অক্টোবর) সকালে প্রথম বহরে দেশ ছেড়েছেন কোচিং স্টাফ ও ক্রিকেটারদের একাংশ। আরব আমিরাতে দুই দিন অনুশীলনের পর দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলবেন ক্রিকেটাররা।

আফগানদের বিপক্ষে টেস্টের আগে অনুশীলনে ব্যস্ত মুশফিক-মুমিনুলরা
আফগানিস্তান বিপক্ষে একমাত্র টেস্ট সামনে রেখে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করছে বাংলাদেশ টেস্ট দল। টেস্ট ক্রিকেটে মনোযোগ বাড়াতে লম্বা সময় ব্যাটিং অনুশীলন করছেন মুশফিক-মুমিনুলরা। বল হাতে ঘাম ঝরাতে দেখা গেছে ইবাদত-তাসকিনদের।

আফগানিস্তান টেস্টের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ দলের হয়ে ভালো করায় দলে ফিরেছেন তাওহিদ হৃদয় এবং জাকির আলি অনিক। তবে ইনজুরি আর ওয়ার্কলোড ম্যানেজম্যান্টের কথা চিন্তা করে দলের বাইরে রাখা হয়েছে নাহিদ-তাসকিনদের। সূচি অনুযায়ী, আগামী ৯ অক্টোবর শুরু হবে এ টেস্ট।