নেই নিরাপদ আশ্রয়, ঝুঁকিতে ভোলার ৫ হাজার জেলের নৌযান
জীবন-জীবিকার সন্ধানে প্রতিদিন ট্রলার আর ছোট-বড় নৌকা নিয়ে ছুটে চলে হাজারো জেলে। মাছ ধরার পাশাপাশি নৌযান রক্ষাই বড় দুশ্চিন্তা তাদের। ভোলা সদরের ইলিশা ও রাজাপুর ইউনিয়নে নিরাপদ কোনো খাল না থাকায় প্রায় ৫ হাজার জেলেকে নদীর তীরে, ব্লকের পাশে বেঁধে রাখতে হয় নৌকা ও ট্রলার। ঝড়, জলোচ্ছ্বাস কিংবা হঠাৎ উত্তাল ঢেউয়ে ক্ষতিগ্রস্ত হয় এসব নৌযান। তাই ক্ষতি থেকে বাঁচতে অন্তত দুই কিলোমিটার খাল খননের দাবি জেলে, কৃষক ও স্থানীয় বাসিন্দাদের।