ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে হিসাবরক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী
ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে এগিয়ে যেতে হিসাবরক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে হিসাবরক্ষক ও নিরীক্ষকদের পেশাগত স্বনিয়ন্ত্রণব্যবস্থা গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে বাইরের কোনো নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ কাম্য নয়। নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা হওয়া উচিত একেবারে শেষ পর্যায়ে।