
কোরবানির হাটে কোনো অনিয়ম বরদাশত করা হবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
কোরবানির হাটে কোনো অনিয়ম বরদাশত করা হবে না বলে সতর্ক করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন নিরলসভাবে কাজ করছে।

ঈদযাত্রায় ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও কোরবানির পশুর হাটকেন্দ্রিক যানজট নিয়ন্ত্রণে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঈদকে কেন্দ্র করে ২৫-২৭ মে এবং ২৯-৩১ মে, মোট ছয় দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ হচ্ছে: ডিএমপি কমিশনার
সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. সরওয়ার। আজ (শনিবার, ২ মে) দুপুরে কারওয়ান বাজারে পুলিশ ক্যাম্প উদ্বোধন শেষে গণমাধ্যমে এ কথা বলেন তিনি।

বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে কোনো হুমকি নেই: ডিএমপি কমিশনার
বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। আজ (রোববার, ১২ এপ্রিল) বিকেলে রাজধানীর রমনায় ডিএমপির অস্থায়ী কন্ট্রোল রুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ঢাকায় ১৭২০ ঈদ জামাত, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে: ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার
রাজধানী ঢাকায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১২১টি ঈদগাহ ও ১৫৯৯টি মসজিদে মোট ১৭২০টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনারের দায়িত্ব পেলেন মো. সরওয়ার
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পেলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার। ডিএমপি কমিশনার হিসেবে নতুন কেউ যোগদান না করা পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

আইজিপি বদলের পরদিনই সরে দাঁড়ালেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী
নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর পুলিশ প্রশাসনে চলমান রদবদলের মধ্যেই পদত্যাগ করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে তিনি পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছেন। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ও মিডিয়া শাখার প্রধান তালেবুর রহমান।

নির্বাচন নিয়ে কোনো ‘থ্রেট’ নেই: ডিএমপি কমিশনার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের ‘থ্রেট’ (নিরাপত্তা হুমকি) নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানান।

প্রার্থীদের ঝুঁকি যাচাই-বাছাই করে নিরাপত্তা দেয়া হচ্ছে: ডিএমপি কমিশনার
ব্যক্তিগত নিরাপত্তা চাওয়া সব প্রার্থীদের নিরাপত্তা দেয়া সম্ভব না, তাই ঝুঁকি যাচাই-বাছাই করেই নিরাপত্তা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

ডিএমপির নতুন ডিবি প্রধান হলেন শফিকুল ইসলাম
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান হলেন ডিআইজি মো. শফিকুল ইসলাম। আজ (বুধবার, ২৭ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়।

চাঁদাবাজির সংশ্লিষ্টতা নেই, ব্যবসায়িক দ্বন্দ্বেই সোহাগকে খুন: ডিএমপি কমিশনার
ব্যবসায়িক দ্বন্দ্ব থেকেই লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে— এমনটাই জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী।

সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জনের আনুষ্ঠানিক বিচার শুরু
চব্বিশের ৫ আগস্ট চানখারপুলে আনাসসহ ৬ জনকে হত্যায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল-১।