পহেলা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধন করা হবে: ড. রাশেদ আল মাহমুদ
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ বলেছেন, আমাদের দেশ কৃষিনির্ভর এবং কৃষকদের বর্ষপঞ্জি বাংলা মাসের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তাই বাংলা নববর্ষের দিন (পহেলা বৈশাখে) কৃষক কার্ড উদ্বোধনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা কৃষকদের মর্যাদা ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।