তথ্য-সুরক্ষা

শিশুদের তথ্য সুরক্ষা আইন লঙ্ঘন, যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দিতে রাজি টিকটক-বাইটড্যান্স
শিশুদের গোপনীয়তা সুরক্ষাসংক্রান্ত আইন লঙ্ঘনের মামলা নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্র সরকারকে ৪০ কোটি (৪০০ মিলিয়ন) ডলার দিতে সম্মত হয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক এবং এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স। চাইল্ড অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট (কোপ্পা) লঙ্ঘনের অভিযোগে করা এই মামলা নিষ্পত্তির চুক্তিটি শিশুদের তথ্য সুরক্ষার ইতিহাসে অন্যতম বৃহত্তম আর্থিক সমঝোতা। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যোগাযোগ অবকাঠামোয় সাইবার হামলা; ইরানে ব্যাংকিং সেবা ব্যাহত
ইরানের চারটি প্রধান ব্যাংকের যোগাযোগ অবকাঠামোয় একটি ‘সীমিত’ সাইবার হামলা চালানো হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সেবা সাময়িকভাবে বিঘ্নিত হলেও গ্রাহকদের কোনো তথ্য চুরি বা খোয়া যায়নি বলে দাবি করেছে দেশটির ব্যাংকিং সমন্বয় কাউন্সিল। আজ (রোববার, ১৪ জুন) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।