রোহিঙ্গাদের আশা-স্বপ্নের কথা শুনলেন তাহসান; টেকসই আন্তর্জাতিক সহায়তার আহ্বান
জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) শুভেচ্ছাদূত তাহসান খান গতকাল (বৃহস্পতিবার, ২৬ জুন) কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন। সফরকালে তিনি রোহিঙ্গা তরুণদের সঙ্গে তাদের আশা-আকাঙ্ক্ষা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।