শিল্পকলায় ঢাবি থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সপ্তাহব্যাপী নাট্যোৎসব
নরওয়েজীয় নাট্যকার হেনরিক ইবসেনের কালজয়ী নাটক ‘পিয়ার গিন্ট’ অবলম্বনে নির্মিত ‘পিয়ারু গাজির গল্পের দেশ’ মঞ্চস্থ হতে যাচ্ছে শিল্পকলার জাতীয় নাট্যশালায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশে অবস্থিত রয়্যাল নরওয়েজিয়ান দূতাবাসের সহযোগিতায় আয়োজিত সপ্তাহব্যাপী নাট্যোৎসব ও সেমিনারের অংশ হিসেবে নাটকটি প্রদর্শিত হবে।