পঞ্চগড়ে শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামি গ্রেপ্তার
পঞ্চগড়ের দেবীগঞ্জে বৈদ্যনাথ রায় (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে প্রতিবেশী ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আসামি বৈদ্যনাথকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈদ্যনাথ ওই উপজেলার পামুলী ইউনিয়নের বৈরাগীপাড়া এলাকার বাসিন্দা।