ফরিদপুরে রাজু শেখ হত্যা মামলার রহস্য উদঘাটন, ৮ আসামি গ্রেপ্তার
ফরিদপুর শহরের বহুল আলোচিত রাজু শেখ হত্যা মামলার মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত মোট ৮ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের তথ্যানুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত পাঁচটি দেশিয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।