নারায়ণগঞ্জে পুলিশ হত্যা মামলায় মূল অভিযুক্ত ডেভিডসহ গ্রেপ্তার ৬
পুলিশ সদস্য আনোয়ার মোল্লা হত্যা মামলায় নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে রাতভর অভিযানে অন্তত ছয়জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। এসময় ঘটনার মূল হোতা ডেভিড দৌড়ে পালাতে গেলে পুলিশের গুলিতে আহত হয় সে। এ ঘটনায় পুলিশের দুইজন উপ-পরিদর্শক নন্দন ও রফিক আহত হয় বলে জানায় পুলিশ।