
ফ্যাসিস্ট-ধর্মীয় বিশ্বাসঘাতকদের সঙ্গে বিএনপির আপস হবে না: এমপি আব্দুস সালাম
বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে বিএনপি কখনো আপস করেনি। ভবিষ্যতেও কোনো ফ্যাসিস্ট শক্তি কিংবা ধর্মীয় বিশ্বাসঘাতকদের সঙ্গে দলটির কোনো আপস হবে না।

নারায়ণগঞ্জে আটকে রেখে চাঁদা দাবির অভিযোগ, গ্রেপ্তার ৭
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক যুবককে কৌশলে ডেকে নিয়ে মারধর এবং চাঁদা দাবির অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জিহাদসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় জড়িত আরও দুই থেকে তিনজন অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডাদেশ
নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে মোক্তার আলী (৪৭) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এসময় দণ্ডিতকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়।

চলতি অর্থবছরে নাসিকের বাজেট ১ হাজার কোটি টাকার বেশি
নতুন করে কোনো কর আরোপ ছাড়াই ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকার বাজেট ঘোষণা করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। প্রস্তাবিত এ বাজেটে বছর শেষে ১৩০ কোটি টাকারও বেশি উদ্বৃত্ত থাকার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

গ্যাস সংকটে ধুঁকছে নারায়ণগঞ্জের রপ্তানিমুখী শিল্প
নারায়ণগঞ্জে গ্যাস সংকটে বিপাকে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলো। গ্যাসের স্বল্পচাপে উৎপাদন কমার পাশাপাশি বাড়ছে ব্যয়। সময়মতো বিদেশি ক্রেতাদের কাছে পণ্য পাঠানো নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

গ্যাস সংকটে কমছে উৎপাদন, বাড়ছে ভোগান্তি!
মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি সমস্যার প্রভাবে কমেছে গ্যাস সরবরাহ। এর প্রভাব পড়েছে শিল্পাঞ্চল নারায়ণগঞ্জ ও নরসিংদীতেও। কোথাও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত গ্যাস। গ্যাস সংকটে উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। এতে ভোগান্তিতে পড়েছে প্রায় লাখো মানুষ।

নারায়ণগঞ্জ সদর থানার মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে আইভীর অব্যাহতি
নারায়ণগঞ্জ সদর থানায় দায়ের করা পুলিশের গাড়ি ভাঙচুর মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভী। এসময় আইভীর আইনজীবী তার ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

নারায়ণগঞ্জে সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় প্রাণ গেল পথচারীর
নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়ক পারাপারের সময় অজ্ঞাতনামা একটি গাড়ির চাপায় আবুল হোসেন (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

নারায়ণগঞ্জে ১১ দফা দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
নারায়ণগঞ্জে ১১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। আজ (শনিবার, ২৫ জুলাই) সদর থানার বরফকল এলাকায় আনোয়ারা গ্রুপের পোশাক শ্রমিকরা এ কর্মসূচি শুরু করেন।

নারায়ণগঞ্জে অস্ত্রসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগে অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী রাসেল আহমেদকে আগ্নেয়াস্ত্র ও দেশিয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব-১১।

সাধারণ মানুষের দুর্ভোগ বন্ধ হওয়া প্রয়োজন: মুফতি রেজাউল
নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা ও মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলনে দলটির আমির মুফতি রেজাউল করিম দেশের আইনশৃঙ্খলা, বিচারব্যবস্থা ও অর্থপাচারের প্রসঙ্গ তুলে বলেছেন, নিরপরাধ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, অর্থপাচার এবং সাধারণ মানুষের দুর্ভোগ বন্ধ হওয়া প্রয়োজন।

নারায়ণগঞ্জকে ‘সেফ সিটি’ গড়তে এআই ক্যামেরা স্থাপনের উদ্যোগ
নারায়ণগঞ্জকে আধুনিক, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর নগরী হিসেবে গড়ে তুলতে জেলার গুরুত্বপূর্ণ স্থানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসমৃদ্ধ সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এ উদ্যোগ বাস্তবায়িত হলে শহরের বিভিন্ন এলাকায় সংঘটিত অপরাধ দ্রুত শনাক্ত করা, অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।