আসন্ন নির্বাচনে সব সম্প্রদায়ের অংশগ্রহণ হবে— আশা ইইউর
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারী, সংখ্যালঘু এবং সকল সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত হওয়া উচিত। তিনি আজ (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান।