নাসীরুদ্দীন-পাটওয়ারী
উনি সকাল বেলা উঠে আল্লাহর নাম নিয়ে চাঁদাবাজি শুরু করে: নাসীরুদ্দীন পাটওয়ারী

উনি সকাল বেলা উঠে আল্লাহর নাম নিয়ে চাঁদাবাজি শুরু করে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, পাবলো এসকোবার কার্টেল কিং ছিলেন তেমনি ঢাকা-৮ আসনেও তার মতো একজন রয়েছেন। উনি সকাল বেলা উঠে আল্লাহর নাম নিয়ে চাঁদাবাজি শুরু করে। আজ (শনিবার, ৩১ জানুয়ারি) সকালে ঢাকা-৮ আসনে নির্বাচনি প্রচারণায় গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

‘১২ তারিখ পর্যন্ত সময় দিলাম, চাঁদাবাজি-সন্ত্রাসী বন্ধ না করলে পুলিশে সোপর্দ করবো’

‘১২ তারিখ পর্যন্ত সময় দিলাম, চাঁদাবাজি-সন্ত্রাসী বন্ধ না করলে পুলিশে সোপর্দ করবো’

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক ও ১১ দলীয় জোট মনোনীত ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ১২ তারিখ পর্যন্ত সময় দিলাম। চাঁদাবাজি, সন্ত্রাসী বন্ধ না করলে সবাইকে পুলিশে সোপর্দ করবো।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক ও ১১ দলীয় জোট মনোনীত ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। আজ (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে একটি অনুষ্ঠানে যোগ দিতে গেলে এ ঘটনা ঘটে।

২৭ আসনে যারা এনসিপির চূড়ান্ত প্রার্থী; কে কোথায়, তালিকা দেখুন

২৭ আসনে যারা এনসিপির চূড়ান্ত প্রার্থী; কে কোথায়, তালিকা দেখুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ (Bangladesh General Election 2026) উপলক্ষে জামায়াতে ইসলামীর (Bangladesh Jamaat-e-Islami) নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনি ঐক্যের শরিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি (National Citizen Party - NCP) তাদের ২৭ জন প্রার্থীর নাম চূড়ান্ত করেছে। জোটে সমঝোতা হওয়া ৩০টি আসনের মধ্যে বাকি ৩টিতেও দ্রুত প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলটি।

নির্বাচনি সমঝোতা: ঢাকার ৬ আসনে এনসিপির প্রার্থী যারা

নির্বাচনি সমঝোতা: ঢাকার ৬ আসনে এনসিপির প্রার্থী যারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতে ইসলামীসহ ১০ দলের সঙ্গে নির্বাচনি সমঝোতার অংশ হিসেবে ঢাকার ৬টি আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে। সমঝোতার আওতায় সমমনা দলগুলো এই আসনগুলো এনসিপিকে ছাড় দিয়েছে। প্রার্থী তালিকা অনুযায়ী ঢাকা-১১: আহ্বায়ক নাহিদ ইসলাম; ঢাকা-৮: মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী; ঢাকা-৯: যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন; ঢাকা-১৮: সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব; ঢাকা-১৯: যুগ্ম মুখ্য সমন্বয়কারী দিলশানা পারুল; ঢাকা-২০: কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ নির্বাচনে অংশ নেবেন। এরা সকলেই মনোনয়ন ফরম রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দিয়েছেন।

ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী হলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ (সোমবার, ২৯ ডিসেম্বর) জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।

তফসিল ঘোষণা করায় সরকার ও ইসিকে স্বাগত জানালো এনসিপি

তফসিল ঘোষণা করায় সরকার ও ইসিকে স্বাগত জানালো এনসিপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য সরকার ও নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তফসিল ঘোষণা করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলটি। সেখানে দলটির পক্ষ থেকে ব্রিফ করেন এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।

জামায়াতের পাখনা গজিয়েছে; লন্ডন থেকে ভয় দেখায় বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতের পাখনা গজিয়েছে; লন্ডন থেকে ভয় দেখায় বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতের উত্থান ও বিএনপির ‘লন্ডননির্ভর’ ভয় দেখানোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, জামায়াতে ইসলামী এখন ‘নতুন চেতনার’ কথা বলে ধর্মের ব্যবসা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাদের এখন পাখনা গজিয়েছে। এছাড়া বিএনপিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘আমাদের ভয় দেখানোর চেষ্টা করা হয় লন্ডন থেকে। আমরা কাউকে ভয় পাই না—না বাস্তবে, না অনলাইনে।’ আজ (মঙ্গলবার, ৯ ডিসেম্বর) জাতীয় যুবশক্তির প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

১০ বিভাগে ১৪৮৪ জন এনসিপি থেকে মনোনয়ন চেয়েছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০ বিভাগে ১৪৮৪ জন এনসিপি থেকে মনোনয়ন চেয়েছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখন পর্যন্ত সারা দেশের ৩০০টি আসন থেকে সর্বমোট ১৪৮৪ জন এনসিপির মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আজ (রোববার, ২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর শাহবাগে শহিদ আবু সাঈদ কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এই তথ্য জানান।

এনসিপির মনোনয়ন ফরম নিলেন অভ্যুত্থানে ‘স্যালুট দেয়া’ সেই রিকশাচালক

এনসিপির মনোনয়ন ফরম নিলেন অভ্যুত্থানে ‘স্যালুট দেয়া’ সেই রিকশাচালক

ঢাকা-৮ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন ফরম নিয়েছেন জুলাই অভ্যুত্থানের সময় স্যালুট দিয়ে আলোচনায় আসা রিকশাচালক সুজন। আজ (বৃহস্পতিবার, ২০ নভেম্বর) এনসিপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক এ ঘোষণা দেয়া হয়েছে। সুজন ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

ফেব্রুয়ারির প্রধমার্ধে নির্বাচন পেছালে তার দায় বিএনপি-জামায়াতের: নাসীরুদ্দীন পাটওয়ারী

ফেব্রুয়ারির প্রধমার্ধে নির্বাচন পেছালে তার দায় বিএনপি-জামায়াতের: নাসীরুদ্দীন পাটওয়ারী

ফেব্রুয়ারির প্রধমার্ধে নির্বাচন পেছালে তার দায় বিএনপি-জামায়াতের বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ (সোমবার, ১০ নভেম্বর) বিকেলে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ‘জুলাই সনদে শ্রমিক শ্রেণির রাজনৈতিক অবমূল্যায়ন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

দুটো আসন দিয়ে কিনতে চাইছেন, এ স্বপ্ন বাস্তবায়ন হবে না: বিএনপির উদ্দেশে নাসীরুদ্দীন

দুটো আসন দিয়ে কিনতে চাইছেন, এ স্বপ্ন বাস্তবায়ন হবে না: বিএনপির উদ্দেশে নাসীরুদ্দীন

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপিকে উদ্দেশ করে বলেছেন, দু-তিনটা আসন দিয়ে আমাদের কিনতে চাইছেন, এ স্বপ্ন আমরা জীবিত থাকতে বাংলাদেশে বাস্তবায়ন হতে দেব না। আজ (রোববার, ৯ নভেম্বর) সন্ধ্যায় সুপ্রিমকোর্ট বার অডিটোরিয়ামে, ‘জুলাই সনদ বাস্তবায়নের পথরেখা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।