পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীতে ডিএমপির নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি
পহেলা বৈশাখ সামনে রেখে রাজধানীতে নিরাপত্তা তৎপরতা বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর অংশ হিসেবে আজ (শুক্রবার, ১০ এপ্রিল) যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় যৌথ টহল কার্যক্রম চালায় ডিবি এবং সিটিটিসি।