ইতালিতে নির্বাচনি সংস্কার নিয়ে ধাক্কা খেলেন মেলোনি; জোটের ভেতরেই বিভক্তি
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কট্টর ডানপন্থি জোট পার্লামেন্টে বড় ধরনের ধাক্কা খেয়েছে। গত মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ ভোটাভুটিতে সরকারের প্রস্তাবিত নির্বাচনি সংস্কার আইনটি পরাজিত হয়। তবে এই ধাক্কার পরও বুধবার নতুন নির্বাচনি আইন নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে সরকারি জোট। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।