
একাদশ শ্রেণির দ্বিতীয় ধাপে ভর্তি আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর, কারা সুযোগ পাবেন
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে (Class 11) ভর্তির জন্য আবারও দ্বিতীয় ধাপে অনলাইন আবেদন গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি (Inter-Education Board Coordination Committee)। যেসব শিক্ষার্থী ১ম ধাপে কোনো কলেজে পছন্দের সুযোগ পাননি বা ভর্তি নিশ্চায়ন করতে পারেননি, তাদের জন্য আবারও আবেদনের সুযোগ তৈরি হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে এই আবেদন শুরু হয়ে চলবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত (HSC Class 11 Admission 2026-27 Phase 2)।

একাদশ শ্রেণিতে সশরীরে ভর্তি শুরু আজ, লাগবে যেসব কাগজপত্র
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে (Class 11 College Admission 2026-27) নির্বাচিত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম আজ (রোববার, ২০ সেপ্টেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রাথমিক নিশ্চায়ন ও মাইগ্রেশন শেষে চূড়ান্তভাবে নির্বাচিতদের আজ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ কলেজে সশরীরে উপস্থিত হয়ে নির্ধারিত ফি ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে (HSC XI College Final Admission 2026 Rules & Documents List)।

সুযোগ পেয়েও যে ভুলে একাদশে ভর্তি বাতিল হতে পারে, জেনে নিন করণীয় ও সতর্কতা
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির (XI Class Admission 2026-27 BD) ১ম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলে মোট ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী বিভিন্ন কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন। তবে প্রথম ধাপে আসন পাওয়ার পরও নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন (Admission Confirmation Rules) সম্পন্ন না করলে শিক্ষার্থীদের নির্বাচন ও মূল আবেদন উভয়ই বাতিল হয়ে যাবে। ফলে শুধুমাত্র সামান্য ভুলের কারণেই ভালো কলেজে সুযোগ পেয়েও বঞ্চিত হতে পারেন শিক্ষার্থীরা (HSC Admission Confirmation 2026-27 xiclassadmission gov bd)।