নেত্রকোণা
নেত্রকোণায় মোটরসাইকেলের ইঞ্জিনে লুকানো ২৮ লাখ টাকার ইয়াবাসহ আটক ২

নেত্রকোণায় মোটরসাইকেলের ইঞ্জিনে লুকানো ২৮ লাখ টাকার ইয়াবাসহ আটক ২

নেত্রকোণায় বিশেষ কায়দায় মোটরসাইকেলের ইঞ্জিনের ভেতরে ইয়াবা পাচারকালে দুই ব্যবসায়ী আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় ব্যবহৃত মোটরসাইকেলের ভেতর থেকে সাত হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আজ (মঙ্গলবার, ২৩ জুন) বিকেলে মডেল থানায় মামলা দায়েরের পর আটকদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

নেত্রকোণায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

নেত্রকোণায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

নেত্রকোণার হাওর বিস্তৃত দুই উপজেলায় মাছ ধরতে গিয়ে পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৮ জুন) সকালে কেন্দুয়া ও মদন উপজেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।

নেত্রকোণায় বজ্রপাতে দুজনের মৃত্যু

নেত্রকোণায় বজ্রপাতে দুজনের মৃত্যু

নেত্রকোণায় পৃথক পৃথক স্থানে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। আজ (রোববার, ১৪ জুন) মাছ ধরতে গিয়ে সকালে দুইজন নিহত হন।

বৈদ্যুতিক দুর্ঘটনায় দুই হাত হারানো নূরুল আমিন পেলেন নতুন ঘর

বৈদ্যুতিক দুর্ঘটনায় দুই হাত হারানো নূরুল আমিন পেলেন নতুন ঘর

নেত্রকোণার কলমাকান্দায় বৈদ্যুতিক দুর্ঘটনায় দুই হাত হারানো নূরুল আমিন নতুন ঘর উপহার পেয়েছেন। নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের ব্যক্তিগত উদ্যোগে কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নে নূরুল আমিনের জন্য এ নতুন পাকা ঘর তৈরি করা হয়েছে।

নেত্রকোণায় গাছ থেকে পাখির বাচ্চা ধরতে গিয়ে আটকে গেল হাত, ৫ ঘণ্টার চেষ্টায় উদ্ধার

নেত্রকোণায় গাছ থেকে পাখির বাচ্চা ধরতে গিয়ে আটকে গেল হাত, ৫ ঘণ্টার চেষ্টায় উদ্ধার

নেত্রকোণার আটপাড়া গাছের মগডাল থেকে পাখির বাচ্চা ধরতে গিয়ে গাছের গর্তে হাত আটকে যায় জারিফ মিয়া (১১) নামের এক কিশোরের। পরে প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টার পর ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের যৌথ সহায়তায় তাকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

নেত্রকোণায় ট্রাক-সিএনজি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

নেত্রকোণায় ট্রাক-সিএনজি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

নেত্রকোণার কলমাকান্দায় ধানবোঝাই ট্রাক সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. নুর আলম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। গতকাল (বৃহস্পতিবার, ১১ জুন) দিবাগত রাতে কলমাকান্দা উপজেলার গুতুরা কবরস্থান এলাকায় নেত্রকোনা কলমাকান্দা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নেত্রকোণায় জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

নেত্রকোণায় জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

নেত্রকোণায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শহরের মোক্তারপাড়া এলাকার জুলাই স্মৃতিস্তম্ভে গতকাল (মঙ্গলবার, ৯ জুন) দিবাগত মধ্যরাতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার ২৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোমেশ্বরী নদীতে নিখোঁজের ৩ ঘণ্টা পর তরুণের মরদেহ উদ্ধার

সোমেশ্বরী নদীতে নিখোঁজের ৩ ঘণ্টা পর তরুণের মরদেহ উদ্ধার

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজের তিন ঘণ্টা পর আশিক (২০) নামের এক তরুণ মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ (মঙ্গলবার, ৯ জুন) বিকেলে পৌরশহরের তেরি বাজার শিবগঞ্জ ঘাট এলাকায় মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস ডুবুরি দল।

নেত্রকোণায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোণায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোণার কলমাকান্দায় পুকুরের পানিতে ডুবে সাদিয়া (১৪ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ৮ জুন) সকালে উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নেত্রকোণায় ১৮৬ বছরের পুরনো পাবলিক লাইব্রেরির জায়গা উদ্ধারে মানববন্ধন

নেত্রকোণায় ১৮৬ বছরের পুরনো পাবলিক লাইব্রেরির জায়গা উদ্ধারে মানববন্ধন

ময়মনসিংহের ১৮৬ বছরের পুরনো কুমার দ্বীজেন্দ্র পাবলিক লাইব্রেরির জায়গা উদ্ধারে নেত্রকোনার দুর্গাপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

নেত্রকোণায় ভারতে পাচারের সময় কিশোরী উদ্ধার, পাচারকারী আটক

নেত্রকোণায় ভারতে পাচারের সময় কিশোরী উদ্ধার, পাচারকারী আটক

নেত্রকোণার দুর্গাপুরের সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় এক কিশোরীকে উদ্ধার করেছে টহলরত বিজিবি। সেই সঙ্গে সিলভার চাকমা নামের এক মানব পাচারকারীকেও আটক করা হয়।

নেত্রকোণায় শিশুদের খেলা নিয়ে দ্বন্দ্বে খুন, আটক এক নারী

নেত্রকোণায় শিশুদের খেলা নিয়ে দ্বন্দ্বে খুন, আটক এক নারী

নেত্রকোণার কেন্দুয়ায় শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে দু’পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনায় জামাল মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ (শুক্রবার, ৫ জুন) দুপুরে উপজেলার গন্ডা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িত সুজন মিয়ার স্ত্রী অযুফাকে আটক করেছে পুলিশ।