বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রচার ও প্রসার কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ‘ন্যাশনালিস্ট সাইবার ফোরাম-এনসিএফ’ গঠন করা হয়েছে। আজ (সোমবার, ২৩ নভেম্বর) সকালে বিএনপির নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু স্বাক্ষরিত এক নির্দেশনায় ফোরামের নির্বাহী কমিটির চেয়ারম্যান নাসি ওয়াহিদ এবং মহাসচিব কে এম হারুন অর রশিদকে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে।