রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে
গাইবান্ধার পলাশবাড়ীতে রাতের আঁধারে ফসলি জমির মাটি কেটে নেয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, মেহগনি গাছের বাগান ও বাঁশঝাড় কেটে সেখান থেকে মাটি নেয়া হচ্ছে ইটভাটায়। এতে কৃষিজমির পাশাপাশি পরিবেশেরও ক্ষতি হচ্ছে বলে দাবি স্থানীয়দের। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, ফসলি মাঠের মাটি কেটে নেয়ার সুযোগ নেই।