পারিবারিক শাসন ও জবাবদিহিতা অনেকটাই কমে গেছে: ডিএসসিসি প্রশাসক
সমাজে পারিবারিক শাসন ও জবাবদিহিতা অনেকটাই কমে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেছেন, আগে পরিবারের প্রতি সন্তানের জবাবদিহিতা ছিল বেশি। সন্ধ্যার পর বাড়ি ফিরতে দেরি হলে সন্তানকে নানা প্রশ্নের জবাব দিতে হতো। পকেটে অতিরিক্ত টাকা পাওয়া গেলেও বাবা-মা জানতে চাইতেন, টাকা কোথা থেকে এসেছে। এখন সেই পারিবারিক শাসন ও জবাবদিহিতা অনেকটাই কমে গেছে।