মাধবপুরে বাস-পিকআপ সংঘর্ষ, চালক নিহত
হবিগঞ্জের মাধবপুরে যাত্রীবাহী বাস ও মালবাহী পিকআপের সংঘর্ষে রিপন মিয়া (২৩) নামে এক পিকআপচালক নিহত হয়েছেন। গতকাল (মঙ্গলবার, ১০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মীরনগর এলাকায় আকিজ ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।