
‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় ৫ পুলিশ বরখাস্ত, তদন্ত কমিটি গঠন
ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কারাগারে নেয়ার পথে শৌচাগারের কথা বলে ২৫ মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজা পালানোর ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে। এছাড়াও এ ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত গঠন করেছে বাংলাদেশ পুলিশ।

কারাগারে ফেরার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালালো শীর্ষ মাদক কারবারি ‘পিচ্চি রাজা’
আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুরে কেন্দ্রীয় কারাগারে ফেরার পথে পুলিশের হেফাজত থেকে রাজা ওরফে পিচ্চি রাজা (৩০) নামে এক আসামি পালিয়ে গেছেন।

মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘পিচ্চি রাজা’ বিমানবন্দর থেকে গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী ও ২৯ মামলার আসামি মো. রাজা বাদশা ওরফে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (মঙ্গলবার, ১৯ মে) সন্ধ্যায় নেপাল থেকে দেশে ফেরার সময় শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়।

জেনেভা ক্যাম্প থেকে বিপুল অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩৫
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি ও মাদকসহ ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (রোববার, ২৯ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র-গুলি ও মাদকসহ তাদের গ্রেপ্তার করে যৌথ বাহিনী।