পুনঃঅর্থায়ন-তহবিল

কৃষিভিত্তিক অর্থনীতির পুনঃঅর্থায়ন ঋণের সর্বোচ্চ সুদহার ৭ শতাংশ নির্ধারণ
দেশের উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তুলতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় ঋণের সুদহার সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। আজ (রোববার, ৩০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-১ থেকে এ সংক্রান্ত সংশোধিত নির্দেশনা জারি করা হয়েছে।

উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক অর্থনীতি জোরদারে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু
দেশের উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। রাজশাহী ও রংপুর বিভাগের আওতাধীন জেলাগুলোতে কৃষি উৎপাদন, কৃষিপণ্যের সংরক্ষণ, বাজারজাতকরণ, প্রক্রিয়াজাতকরণ এবং রপ্তানি কার্যক্রম জোরদারের মাধ্যমে এ অঞ্চলের কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও গতিশীল করতেই এ তহবিল গঠন করা হয়েছে।