
প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন ২০ অক্টোবর
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহী সফরে যাবেন। সফরকালে তিনি ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এক জনসভায় বক্তব্য রাখবেন এবং রাজশাহী ধর্মসভা মন্দিরের দুর্গোৎসবের পূজা মণ্ডপ পরিদর্শন করবেন।

সীমান্তবর্তী পূজা মণ্ডপগুলোর নিরাপত্তায় ১৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন: ভারপ্রাপ্ত কমান্ডার
রংপুর রিজিয়নের আওতায় সীমান্তবর্তী ১ হাজার ৯টি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে ১৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

দুর্গাপূজা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে সরকার: গয়েশ্বর
দুর্গাপূজা ঘিরে সরকার নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও নির্বাচিত সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে এবার সারা দেশে উদযাপন করা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।’

নবমী পূজায় উত্তরবঙ্গের মণ্ডপে ভক্তদের ভিড়
নবমী পূজা ও যজ্ঞের মাধ্যমে দেবীর আরাধনা করতে উত্তরবঙ্গের বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে ভক্ত-অনুরাগীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও শক্ত নিরাপত্তা ব্যবস্থায় ভক্তদের মধ্যে স্বস্তি বিরাজ করেছে।

প্রতিমা বিসর্জনে নৌপথে নিরাপত্তায় কোস্টগার্ড
প্রতিমা বিসর্জন উপলক্ষে সারা দেশের নৌপথে জনগণ ও জানমালের নিরাপত্তায় কোস্টগার্ড মোতায়েন থাকবে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক। আজ (বুধবার, ১ অক্টোবর) বেলা ১১টায় নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশনের দুর্গামণ্ডপ পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

এ দেশে ধর্ম দিয়ে কাউকে বিচার করা হবে না: আবদুল্লাহ আল আমিন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেছেন, ‘এ দেশে ধর্ম দিয়ে কাউকে বিচার করা হবে না। প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণের লোক নাগরিক হিসেবে এ দেশে পূর্ণ মর্যাদা ভোগ করবে। আমরা সেই মর্যাদা নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

কুমিল্লা সীমান্তের ১৬১টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবির ২৯টি টহল টিম
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুমিল্লা সীমান্ত এলাকার পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকার চারটি ব্যাটালিয়নের আওতাধীন ১৬১টি পূজামণ্ডপে নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ৩৯টি টহল টিমকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হয়েছে।

হিলি সীমান্তের পূজা মণ্ডপের নিরাপত্তায় বিজিবি মোতায়েন
দিনাজপুরের হিলিসহ আশপাশের সীমান্তবর্তী উপজেলার পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে টহল শুরু করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) সদস্যরা। আজ (শনিবার, ২৭ সেপ্টেম্বর) সকালে হিলি চন্ডিপুর সার্বজনীন মন্দির থেকে টহল কার্যক্রম শুরু করে জয়পুরহাট ২০-বিজিবির সদস্যরা।

পশ্চিমবঙ্গে জমে উঠেছে ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পূজা
প্রতি বছরের মতো এবারও চলছে পশ্চিমবঙ্গের চন্দননগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পূজা। দেশি-বিদেশি লাখ লাখ দর্শনার্থীদের ভিড় জমে উঠেছে হুগলির চন্দননগর ও কৃষ্ণনগরে পূজা মণ্ডপগুলো। পাঁচদিন ব্যাপী এই পূজার মূল আনুষ্ঠানিকতা শেষ হবে ১১ নভেম্বর। ছোট-বড় ৪০০টি জগদ্ধাত্রী পূজা মণ্ডপে ব্যয় হচ্ছে কোটি কোটি রুপি।

প্রথমবার টাইমস স্কয়ারে পূজার আয়োজন, প্রশংসায় প্রবাসী বাংলাদেশিরা
নিউইয়র্ক শহর ও এর আশেপাশের বাঙালি অধ্যুষিত এলাকায় নানা উৎসব ও আয়োজনে শেষ হয়েছে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। প্রথমবারের মতো টাইমস স্কয়ারে পূজার আয়োজন করে প্রশংসা কুড়িয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ৩৪টি পূজা মণ্ডপের প্রত্যেকটিতেই ভক্তদের জন্য ছিল প্রসাদের আয়োজন। প্রতিটি পূজায় খরচ হয়েছে ৩৫ থেকে ৪০ হাজার ডলার।

কাজ দিয়েই জনগণ আমাদের পদক্ষেপ বুঝতে পারবে: প্রধান বিচারপতি
বিচার বিভাগের কাজ ও কর্মের মধ্যে দিয়েই জনগণ আমাদের পদক্ষেপ বুঝতে পারবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আজ (শনিবার, ১৩ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরের প্রয়াত দানবীয় রনদা প্রসাদ সাহার বাড়ির ঐতিহ্যবাহী পূজা মণ্ডপ পরিদর্শনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তাঁতি বাজার মণ্ডপে দুষ্কৃতিকারীর হামলায় আহতদের দেখতে মিটফোর্ডে উপদেষ্টা নাহিদ
রাজধানীর তাঁতি বাজার মণ্ডপে দুষ্কৃতিকারীর হামলায় আহতদের দেখতে মিটফোর্ড হাসপাতালে গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। এসময় তিনি চিকিৎসকদের বলেছেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসা প্রদান করুন। তাদের চিকিৎসার সকল খরচ বহন করা হবে। পাশাপাশি দোষীদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে বলেও জানান তিনি।