ফ্রান্সে গণবিক্ষোভ: বিভিন্ন শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার প্রায় ১ হাজার
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষাপ্রতিষ্ঠানের বেহাল দশার প্রতিবাদে শনিবার দেশজুড়ে নতুন করে লাখো মানুষ বিক্ষোভ করেছেন। দিনের শুরুতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চললেও সন্ধ্যার পর রাজধানী প্যারিসসহ একাধিক শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ বাধে। সহিংসতা ও বিশৃঙ্খলার অভিযোগে দেশজুড়ে প্রায় এক হাজার মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।