‘ইরানকে আবারও কঠোর আঘাত করা হবে’; ট্রাম্পের নতুন হুঁশিয়ারি
লেবাননে ইরানের ‘উচ্চ বেতনভোগী’ প্রক্সি বা ভাড়াটে গোষ্ঠীগুলোকে অবিলম্বে ‘ঝামেলা’ সৃষ্টি করা বন্ধ করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় ইরানের ওপর আবারও ভয়াবহ সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।