
কলকাতায় দুর্গাপূজার চমক; কোথাও সাবেকি, কোথাও গঙ্গার দুর্দশা
সব গুঞ্জনের অবসান ঘটিয়ে মহা সমারোহে শারদীয় দুর্গাপূজার আয়োজন করেছে উত্তর কলকাতার শতাব্দী প্রাচীন বাগবাজার সার্বজনীন ক্লাব। পরম্পরা বদলে টানা ৪০ বছর পর সাবেকি ধাঁচের দুর্গা প্রতিমা গড়েছেন নতুন শিল্পী। থিমের বদলে একচালায় সিংহবাহিনী। এদিকে, গঙ্গা নদীর বেহাল দশা নিয়ে কুমোরটুলি পার্ক সার্বজনীনের বিশেষ উপস্থাপনা মুগ্ধ করেছে দর্শনার্থীদের।

আর একদিন পর দুর্গোৎসব; প্রতিমায় শেষ তুলির আঁচড় টানতে ব্যস্ত কারিগর
শারদীয় দুর্গাপূজা শুরু হতে আর একদিন বাকি। দেশের মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমায় তুলির শেষ আঁচড় টানতে ব্যস্ত কারিগররা। খরচ বেড়ে যাওয়ায় আয়োজক-কারিগরদের মধ্যে রয়েছে অস্বস্তি। উৎসব নির্বিঘ্ন করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

রাজশাহীতে দুর্গাপূজার প্রতিমার সাজসজ্জায় ব্যস্ত মৃৎশিল্পীরা
সনাতন ধর্মালম্বীদের মাতৃত্ব ও শক্তির প্রতীক দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানোর মাধ্যমে শুরু হতে যাচ্ছে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দিন যতই ঘনিয়ে আসছে, সনাতনীদের বাড়ি বাড়ি চলছে প্রধান ধর্মীয় শারদীয় দুর্গাপূজা পালনের উৎসব।

দেবী দুর্গার অপেক্ষায় কুমোরটুলি; শিল্পীদের ব্যস্ততার মাঝে পর্যটকদের ভিড়
হাতে মাত্র কয়েকটা দিন। এরপরে ছেলেমেয়েদের সঙ্গে নিয়ে মর্তে আসবেন দেবী দুর্গা। ফলে প্রতিমাশিল্পীদের আঁতুড়ঘর উত্তর কলকাতার কুমোরটুলিতে চূড়ান্ত ব্যস্ততা কারিগরদের। কিন্তু সেই কুমোরটুলিই এখন কার্যত দেশি-বিদেশি পর্যটক ও সেলফিপ্রেমীদের দখলে। কুমোর পাড়ার অলিগলিতে এখন প্রতিমা, শিল্পীর ছবি আর সেলফি তোলার ধুম।

দুর্গাপূজা ঘিরে উৎসবের আমেজ বগুড়ায়; প্রস্তুত নিরাপত্তা ব্যবস্থা
শুরু হচ্ছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা। বগুড়ার মণ্ডপে মণ্ডপে ব্যস্ততা বেড়েছে প্রতিমা তৈরির কারিগরদের। শুক্রবার থেকে রং তুলির আঁচড় পড়বে প্রতিমাগুলোতে। আনন্দের এই আয়োজনে এবার কিছুটা বাড়তি খরচ ভাবাচ্ছে আয়োজকদের। উৎসবে নিরাপত্তা দিতে পুলিশ, আনসার ও এসআরবি তৎপর থাকবে বলে নিশ্চিত করেছে প্রশাসন।

শরীয়তপুরে সরস্বতী পূজা ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
রাত পোহালেই বিদ্যার দেবী সরস্বতী পূজা। উৎসবকে সামনে রেখে শরীয়তপুরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। রঙের তুলিতে প্রাণ পাচ্ছে দেবী সরস্বতীর প্রতিমা, মণ্ডপে মণ্ডপে ও ঘরে ঘরে পৌঁছে দেয়া হচ্ছে তৈরি প্রতিমা। পুরো এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ।

কুয়াকাটায় ৫ দিনব্যাপী রাস উৎসব ঘিরে জমজমাট আয়োজন
হাজার হাজার বছর আগে মথুরার বৃন্দাবনে শ্রী কৃষ্ণ রাস লীলা করেন। সেই থেকে সনাতন ধর্মের অনুসারীরা বৃন্দাবনের আদেলে কুঞ্জ সাজিয়ে রাধা-কৃষ্ণের ১৭ জোড়া যুগল প্রতিমায় পূজা-অর্চনা ও নাম কীর্তন করেন। বঙ্গোপসাগরে পুণ্য স্নানে লাভ করেন শুদ্ধতা। সেই ধারাবাহিকতায় পটুয়াখালীর কুয়াকাটায় কাল (মঙ্গলবার, ৪ নভেম্বর) থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী রাস উৎসব। নিরাপত্তা ও সেবা নিশ্চিতে কঠোর অবস্থানে প্রশাসন।

আ.লীগ শুধু প্রয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের কাছে যায়: সারজিস আলম
কেবল প্রয়োজনে আওয়ামী লীগ সনাতন ধর্মাবলম্বীদের কাছে গিয়েছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ (মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর) বিকেলে তার নিজ জেলার সদর উপজেলার বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

নেত্রকোণায় শতবর্ষী ঐতিহ্যের শারদোৎসব, জাঁকজমক প্রস্তুতি চলছে
নেত্রকোণার সুসং দুর্গাপুর, যেখানে প্রায় সাড়ে তিন শ’ বছর ধরে চলে আসছে অষ্টধাতুর প্রতিমায় দেবী দুর্গার আরাধনা। জনশ্রুতি আছে, ১৬৭০ সালে রাজা রঘুনাথ রায় যুদ্ধে জয়ের পর দুর্গাপূজার সূচনা করেন। সেই থেকে আজও রীতি মেনে হয়ে আসছে পূজার আয়োজন। সেই ঐতিহ্যেরই ধারাবাহিকতায় এ বছরও পূজার প্রস্তুতি চলছে জাঁকজমকভাবে।

কাল সরস্বতী পূজা
কাল সরস্বতী পূজা। পূজার প্রস্তুতি নিচ্ছেন শরীয়তপুরের সনাতন ধর্মাবলম্বীরা। পালপাড়াগুলোতে শেষ মুহূর্তে প্রতিমার সাজসজ্জার কাজ চলছে। জেলার বিভিন্ন এলাকা থেকে ভক্ত পূজারিরা ভিড় জমাচ্ছেন পালপাড়ায়। দরদাম করে কিনছেন প্রতিমা। তবে এ বছর বেড়েছে প্রতিমা তৈরির উপকরণের দাম। এতে হিমশিম খাচ্ছেন প্রতিমা শিল্পীরা।

যশোরেশ্বরী কালী মন্দিরে নরেন্দ্র মোদির দেয়া স্বর্ণের মুকুট চুরি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর যশোরেশ্বরী মন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেয়া প্রতিমার মাথার স্বর্ণের মুকুট চুরির ঘটনা ঘটেছে। আজ (বৃহস্পতিবার, ১০ অক্টোবর) দুপুর ২টা ৪৭ মিনিট থেকে ২টা ৫০ মিনিটের মধ্যে এই ঘটনা ঘটে বলে মন্দির কমিটির দাবি।

কলকাতায় চোখ ধাঁধানো মণ্ডপ, ব্যতিক্রমী আয়োজনে দর্শনার্থী ভিড়
ষষ্ঠী থেকে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও উৎসবে রং এ সেজেছে গোটা পশ্চিমবঙ্গ। প্রতি বছরের মতো এবারও চোখ ধাঁধানো মণ্ডপ, আলোকসজ্জা আর ব্যতিক্রমী সব আয়োজন দেখতে শহর কলকাতায় ভিড় করছেন রাজ্য ও রাজ্যের বাইরের কয়েক লাখ দর্শনার্থী।