
এখন আন্দোলন নয়, দেশ গড়ার সময়: খাদ্যমন্ত্রী
মানিকগঞ্জ এলাকার বাসিন্দাদের নিজেদের এলাকার উন্নয়নকাজের বিষয়ে সচেতন থাকা ও কাজের মান বুঝে নেয়ার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, ‘এখন আর আন্দোলনের সময় নয়, এখন দেশ গড়ার সময়, এলাকা গড়ার সময়। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে উন্নয়নকাজে সহযোগিতা করতে হবে। কোনো ধরনের দলাদলিতে জড়ানো যাবে না।’

প্রধানমন্ত্রীর জাপান সফর নতুন বিনিয়োগ তৈরি করবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর নতুন বিনিয়োগ তৈরি করবে বলে আশ্বাস দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এছাড়া জাপানের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত নিজস্ব সিদ্ধান্ত বলেও জানান তিনি।

শিশু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বগুড়া জেলার নন্দীগ্রামের তিন বছর বয়সী শিশু আবু বক্করের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চোখের ত্রুটি নিয়ে জন্ম নেয়া শিশুটির চিকিৎসায় ইতোমধ্যে তিনবার অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আরও দু’টি অস্ত্রোপচার করা গেলে তার চোখটি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে: ছাত্রদল সম্পাদক
‘ফ্যাসিস্ট শাসনামল’সহ সাম্প্রতিক বছরগুলোর তুলনায় এ বছর সারা দেশে অত্যন্ত শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

প্রধানমন্ত্রীর খুলনা-বাগেরহাট সফর সম্পন্ন; আঞ্চলিক বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধির প্রত্যাশা
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (বৃহস্পতিবার, ২২ অক্টোবর) খুলনা ও বাগেরহাট জেলায় গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করেছেন। প্রধানমন্ত্রীর এ সফরে সুন্দরবন পর্যবেক্ষণ, মোংলা বন্দর ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলে পরিদর্শনকে কেন্দ্র করে আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির প্রত্যাশা করছেন স্থানীয়রা।

প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার পরিবারের পাশে রাসিক প্রশাসক
কারাবন্দী বাবা বিএনপি নেতা মাহাবুর রশিদ রেন্টুর মুক্তির আকুতি জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে দাঁড়িয়েছিল দুই কন্যা। এ প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে রেন্টুর পরিবারের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।

শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা: প্রতিমন্ত্রী টুকু
মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, এবারের পূজায় সরকার পক্ষ থেকে আইনশৃঙ্খলাসহ সার্বিক সহযোগিতা করায় সনাতন ধর্মাবলম্বীরা সন্তোষ প্রকাশ করেছেন। এবারই প্রথম কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপ্রিয়ভাবে পূজা উদযাপন করা গেলো। সনাতন ধর্মাবলম্বীরা এ কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিন বিভাগ সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী
শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর শেষে ঢাকা ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল (মঙ্গলবার, ২০ অক্টোবর) দিবাগত রাত ১টা ১০ মিনিটে সামরিক বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (মঙ্গলবার, ২০ অক্টোবর) রাত সোয়া ৮টাার দিকে রহমতগঞ্জ জেএম সেন পূজামণ্ডপে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের শারদীয় শুভেচ্ছা জানান।

চট্টগ্রাম পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং দলীয় কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

টোকিওতে ২৭ অক্টোবর তারেক-তাকাইচি বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে জাপানের বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক অংশীদারত্ব প্রসারের লক্ষ্যে আগামী ২৭ অক্টোবর টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করবেন।

রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাজশাহীর ধর্মসভা মন্দিরের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি পূজারিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান। আজ (মঙ্গলবার, ২০ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টায় ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপে পৌঁছালে মন্দির কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।