
আসছে ‘প্রবাসী কার্ড’: মিলবে যেসব সুবিধা, আবেদনে যা যা লাগবে
বৈধ পথে রেমিট্যান্স (Remittance) পাঠাতে উৎসাহিত করতে প্রবাসীদের জন্য বিশেষ 'প্রবাসী কার্ড' (Probashi Card) চালুর ঘোষণা দিয়েছে সরকার। আগামী দুই মাসের মধ্যে এই কার্ড (Probashi Card for Remittance) চালু হতে পারে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। জাতিসংঘের দ্বিতীয় ‘ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরাম’-এ অংশ নিতে বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

ফেনীতে বালিচাপা অবস্থায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
ফেনীতে রিনা আক্তার (৩২) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (মঙ্গলবার, ১২ মে) রাত ৯টার দিকে ফেনী সদরের শর্শদি ইউনিয়নের মোহাম্মদ আলী বাজারের পাশে একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় বালিচাপা অবস্থায় পাওয়া যায় তার মরদেহ।

১৮ দিন পর মালয়েশিয়া থেকে ফিরলো গালিবের মরদেহ
রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পাকশিয়া গ্রামের প্রবাসী যুবক হাসান গালিবের মরদেহ ১৮ দিন পর দেশে পৌঁছেছে। আজ (মঙ্গলবার, ১২ মে) সকাল ৭টায় মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সটি গ্রামের বাড়িতে পৌঁছায়।

দালালচক্রের ফাঁদে প্রবাসীরা, এক বছরে কুমিল্লায় ফিরেছে ৪২৮ মরদেহ
গত একবছরে ৪২৮ জন প্রবাসী কর্মীর লাশ গ্রহণ করেছে চট্টগ্রাম বিভাগে জনশক্তি রপ্তানিতে শীর্ষ জেলা কুমিল্লা। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নিবন্ধিত না হলে মরদেহ দেশে ফেরাতে সৃষ্টি হয় নানা জটিলতা। দালালদের খপ্পরে পড়ে প্রবাসগামীরাই বেশি বিপাকে পড়ছেন।

গাজীপুরে ৫ জনকে গলাকেটে হত্যার ঘটনায় জামায়াত সেক্রেটারির শোক
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলাকেটে হত্যার ঘটনায় শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ (শনিবার, ৯ মে) জামায়াতের ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে এ শোক জানান তিনি।

দেশে পৌঁছেছে লেবাননে নিহত প্রবাসী দিপালীর মরদেহ
লেবাননে যুদ্ধে নিহত বাংলাদেশি প্রবাসী দিপালী আক্তারের মরদেহ এক মাস পর দেশে এসেছে। বিমানবন্দরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধে এখন পর্যন্ত ৮ বাংলাদেশি নিহত হয়েছেন। যাদের মধ্যে দিপালীসহ ৬ জনের মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

যুক্তরাজ্যের রাজনীতিতে বাড়ছে বাংলাদেশি বংশোদ্ভূতদের অংশগ্রহণ
ব্রিটিশ রাজনীতিতে বইছে বাংলাদেশি বংশোদ্ভূতদের নীরব বিপ্লবের হাওয়া। ৭ মে’র স্থানীয় নির্বাচনে ৮৫টি ওয়ার্ডে ২২৫টি আসনে লড়ছেন ২৯৭ প্রার্থী। বিশ্লেষকদের মতে, এটি শুধু জনসংখ্যার প্রতিফলন নয়, বরং কমিউনিটিতে বাড়তে থাকা রাজনৈতিক সচেতনতা।

লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ১৭৪ বাংলাদেশি
লিবিয়ার গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৭৪ বাংলাদেশি নাগরিককে আইওএম-এর সহায়তায় দেশে প্রত্যাবাসন করা হয়েছে। প্রত্যাবাসিত অভিবাসীরা লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইট আজ (বৃহস্পতিবার, ৭ মে) ভোরে ঢাকা এসে পৌঁছান।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ইতিবাচক ধারা; বড় অবদান মালয়েশিয়ার
বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। পারিবারের চাহিদা পূরণের পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করছে এ অর্থ। যার বড় অংশই আসছে মালয়েশিয়া থেকে। সম্প্রতি এ প্রবাহে দেখা গেছে ইতিবাচক ধারা।

‘বিদেশ যেতে দালালচক্র ঠেকাতে স্থানীয় পর্যায়ে উদ্যোগ বাড়াতে হবে’
বিদেশগামী মানুষের নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে দালালচক্রের দৌরাত্ম্য রোধে স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ বাড়াতে জেলা প্রশাসকদের (ডিসি) আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, অসচেতনতার সুযোগ নিয়ে একটি চক্র সাধারণ মানুষকে ঝুঁকিপূর্ণ পথে বিদেশ পাঠাচ্ছে, এতে অনেকেই বিপদে পড়ছেন, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটছে। তাই তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং জেলা প্রশাসনের সক্রিয় ভূমিকার মাধ্যমে এ ধরনের অবৈধ কার্যক্রম ঠেকাতে হবে।

নারায়ণগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে এক প্রবাসীর কাছ থেকে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ (মঙ্গলবার, ৫ মে) ভোরে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি ওভারপাসের সামনে এ ঘটনা ঘটে।

টাঙ্গাইলে চীনা পরিচয়ে বিয়ে করতে এসে ধরা
টাঙ্গাইলের মির্জাপুরে নিজেদের চীনা নাগরিক পরিচয় দিয়ে বিয়ে করতে এসে গ্রামবাসীর জেরার মুখে পড়ে পালিয়ে গেছে দুই যুবক। গতকাল (রোববার, ৩ মে) বিকেলে উপজেলার আনাইতারা ইউনিয়নের চামারি ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।