বরগুনায় ভাসমান নৌকায় ক্লাস; শিক্ষা তরীতে নতুন দিগন্ত
বরগুনায় ভাসমান নৌকায় শুরু হয়েছে শিক্ষার্থীদের বিশেষ পাঠদান। ‘শিক্ষা তরী’ প্রকল্পের আওতায় ১৬টি বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থীকে দেয়া হচ্ছে ফ্রি ইংলিশ স্পোকেনসহ বিজ্ঞান ও গণিতের বিশেষ প্রশিক্ষণ। শিক্ষকদের প্রত্যাশা, প্রাকৃতিক পরিবেশে শিক্ষার এ নতুন মডেল উপকূলীয় শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে মাইলফলক হয়ে থাকবে।