ফরাসি-মেক্সিকান-উদ্যোগ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফরাসি-মেক্সিকান ভেটো উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফরাসি-মেক্সিকান ভেটো উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

গণহত্যার মতো ভয়াবহ নৃশংসতার ক্ষেত্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার লক্ষ্য নিয়ে গৃহীত ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেয়ার অঙ্গীকার করেছে বাংলাদেশ। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারি করা এক বিবৃতির বরাতে জানা গেছে, বৃহস্পতিবার প্যারিসে ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী জ্যাঁ-নোয়েল বারোটের সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান এই অঙ্গীকার করেন।