
ফার্নেস অয়েলের নতুন দাম ঘোষণা; রাত ১২টা থেকেই কার্যকর
বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্নেস অয়েলের দাম একলাফে প্রায় ১২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

ফার্নেস অয়েলের দাম বাড়ার খবরে সংকটের আশঙ্কা; ফিলিং স্টেশনে বাড়তি চাপ
বাড়লো ফার্নেস অয়েলের দাম। যদিও এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম না বাড়ানোর ঘোষণা দিয়েছিলো সরকার। প্রতিলিটার ফার্নেস অয়েলের দাম ২৪ টাকা ৫৯ পয়সা বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা ঠিক করা হয়েছে। এদিকে, রাজধানীর পাম্প মালিকদের দাবি, গেল কয়েকদিন ধরে তেল সরবরাহ স্বাভাবিক হলেও, গ্রাহকরা প্রয়োজনের অতিরিক্ত তেল নেয়ায় তা দ্রুত ফুরিয়ে যাচ্ছে।

ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়লো ২৪ টাকা ৫৯ পয়সা
ভোক্তা পর্যায়ে ফার্নেস অয়েলের দাম প্রতি লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন এ দাম আজ (রোববার, ১২ এপ্রিল) রাত ১২টা থেকে কার্যকর হবে বলে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বুধবার ৫১ হাজার টন অকটেন ও ফার্নেস অয়েলের দুটি চালান আসছে
দেশের জ্বালানি চাহিদা মেটাতে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের আরও দু’টি চালান। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মালয়েশিয়া থেকে মোট ৫১ হাজার মেট্রিক টন অকটেন ও ফার্নেস অয়েল নিয়ে দু’টি জাহাজ চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে। আগামীকাল (বুধবার, ৮ এপ্রিল) জাহাজ দু’টি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে।