
মধ্য মাঘে বসন্তের আভাস; তাপমাত্রা বাড়ছে দেশের বিভিন্ন অঞ্চলে
আজ শুক্রবার, ১৬ মাঘ। বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী বাংলাদেশের শীতলতম এই মাসের বিদায় নিতে আরও দুই সপ্তাহ বাকি। এরপর শুরু হবে বসন্তকাল, ফাল্গুন মাস। তবে প্রকৃতির মাঝে ইতোমধ্যেই মিলতে শুরু করেছে বসন্তের আভাস। মধ্য মাঘের সকালে ছিল হালকা শীত, দুপুরের তাপদাহ, বিকেল থেকে বইছে হালকা বাতাস। রাতের বেলা পড়ছে কুয়াশায় মোড়ানো কোমল শীত।

মাতৃভাষার অস্তিত্ব রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি রাখাইন আদিবাসীদের
শিশুর হাসি, ভাষা সবই মাতৃভাষায়। কিন্তু রাখাইন শিশুদের সেই ভাষা আজ হারিয়ে যাওয়ার পথে। বরগুনার রাখাইন পাড়াগুলোতে নেই ভাষা শিক্ষা কেন্দ্র। না আছে ভাষা শেখার সুযোগ, নেই ভাষা চেনার পথ। মাতৃভাষার অস্তিত্ব রক্ষায় তাই কার্যকর পদক্ষেপের দাবি উপকূলের রাখাইন আদিবাসীদের।

ভালোবাসা দিবস ও বসন্ত উৎসবে মেতেছে ঢাবির বকুলতলা
শহর যেন আজ সেজেছে বাসন্তী রঙ্গে। প্রেম ও সংগ্রামের প্রতীক বসন্তকে বরণে ব্যস্ত নগরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুল তলা থেকে বইমেলা সবখানেই বসন্তের আমেজ। সাথে ভালোবাসা দিবসের উদযাপনেও বর্ণিল রাজধানী। তরুণদের আশা, জুলাইয়ের আবহে গড়ে উঠুক ভালোবাসার নতুন দেশ।