নতুন নিষেধাজ্ঞা ফিফার; আরও সংকটে বসুন্ধরা কিংস
মাঠে নামার প্রস্তুতিতে আবারও বড় রকমের ধাক্কা খেয়েছে বাংলাদেশ ফুটবল লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। নতুন করে আরও দুটি ট্রান্সফার নিষেধাজ্ঞা যুক্ত হয়েছে তাদের নামের পাশে। ২১ তারিখ থেকে শুরু হতে যাওয়া লিগে বসুন্ধরার খেলতে নামা এখন অনেক বেশিই কঠিন।