
পিআইও অফিস সহকারীর বাসা থেকে উদ্ধার হলো ত্রাণের পণ্য
ফেনীর ফুলগাজীতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের প্রাক্তন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আবদুল বাকেরের ভাড়া বাসা থেকে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ সরকারি ত্রাণের মালামাল উদ্ধার করা হয়েছে।

ফেনী জেনারেল হাসপাতাল পরিদর্শনে জিয়াউদ্দিন হায়দার
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন।

ফেনীতে অবৈধ বালু উত্তোলন, তিন ট্রাকসহ আটক ৩
ফেনীর ছাগলনাইয়ায় ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে তিনটি ড্রামট্রাকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটক তিনজনকে আজ (মঙ্গলবার, ১১ আগস্ট) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

ক্রয় ভাউচার নেই ও অনুমোদনহীন পণ্য বিক্রি; ফেনীতে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
ফেনী শহরের বড় বাজার ও তাকিয়া রোড পাইকারি বাজার এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং সুগন্ধি চালের মজুত, সরবরাহ ও ক্রয়-বিক্রয়ের তথ্য যাচাইয়ে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ক্রয় ভাউচার দেখাতে না পারায় ও অনুমোদনহীন পণ্য বিক্রি করার অপরাধে আজ (মঙ্গলবার, ১১ আগস্ট) দু’টি প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ফেনী সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রি পিস জব্দ
ফেনী সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি পিস ও ইউভি সানগ্লাস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কহুয়া নদীর চর কাটার অভিযোগ; জড়িতদের বিরুদ্ধে নেয়া হচ্ছে আইনগত ব্যবস্থা
ফেনীর পরশুরামে কহুয়া নদীর বেড়িবাঁধের চর রাতের আঁধারে কেটে ফেলেছে দুবৃর্ত্তরা। চর কাটার খবর পেয়ে ইউএনওর নির্দেশে ভূমি অফিসের লোকজন আজ (সোমবার, ১০ আগস্ট) ঘটনাস্থলে গেলে নদীর চর কেটে নিয়ে যাওয়ার সত্যতা পেয়েছে।

ফেনী গার্লস ক্যাডেট কলেজে একজন ছাড়া সবাই জিপিএ-৫
এসএসসি ও সমমান পরীক্ষার ফল
এসএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। এবার এ প্রতিষ্ঠান থেকে অংশ নেয়া ৫৬ জন শিক্ষার্থীর মধ্যে ৫৫ জনই জিপিএ-৫ পেয়েছেন। আজ (সোমবার, ১০ আগস্ট) কলেজের অধ্যক্ষ কর্নেল এস এম ফয়সল এ তথ্য নিশ্চিত করেছেন।

কুমিল্লা বোর্ডে পাশের হারে শীর্ষে ফেনী, তলানিতে নোয়াখালী
এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে পাশের হারে শীর্ষে রয়েছে ফেনী জেলা। এ জেলায় পাশের হার ৭২.৬২ শতাংশ, যেখানে বোর্ডের গড় পাশের হার ৬৫.৪২ শতাংশ। ফেনীর পরের অবস্থানে থাকা ব্রাহ্মণবাড়িয়ায় পাশের হার ৭১.৫০ শতাংশ। বোর্ডের ছয় জেলার মধ্যে সর্বনিম্ন পাশের হার নোয়াখালীতে ৫৯.৯৮ শতাংশ।

ফেনীতে ট্রাক্টরে ধাক্কা দিয়ে প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী
ফেনীর সোনাগাজীতে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় নুর নবী রিপন (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নুর আলম (২৫) নামের আরও এক যুবক আহত হয়েছেন।

ফেনীতে ফিলিং স্টেশনে স্বস্তি; আবাসিকে গ্যাস সংকট বহাল
টানা ছয় দিন ধরে তীব্র সংকটের পর ফেনীতে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। এতে স্বস্তি ফিরেছে সাধারণ গ্রাহক, সিএনজিচালিত অটোরিকশার চালকদের মধ্যে।

ফেনীর সীমান্তে ৫৭ কেজি ভারতীয় গাঁজা জব্দ
ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (শুক্রবার, ৭ আগস্ট) পরিচালিত এ অভিযানে ৫৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সংবিধানের আংশিক সংশোধন আমরা মানবো না: মামুনুল হক
সংবিধানের আংশিক সংশোধন মেনে নেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা সংবিধানের পূর্ণাঙ্গ সংস্কার চাই, কোনো আংশিক সংশোধন আমরা মানবো না। দেশের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে, তাদের রায় নিয়ে তামাশা করা বন্ধ করতে হবে।’