বিএনপি সরকারও ফ্যাসিবাদের পথেই হাঁটছে: জামায়াত আমির
ক্ষমতা গ্রহণের পর বর্তমান বিএনপি সরকার আওয়ামী লীগের দেখানো ফ্যাসিবাদের পথেই হাঁটছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘ফ্যাসিবাদ একটি ভাইরাস। যে এই ভাইরাসে সংক্রমিত হবে, সেই ফ্যাসিস্ট।’ বর্তমান সরকারও সেই পথেই হাঁটছে বলে অভিযোগ করেন তিনি।