দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেস ট্রেনের চারটি সিটে আগুন
নেত্রকোণার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে একটি বগিটির চারটি আসনের রেক্সিন পুড়ে গেছে। তবে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি। ফলে নির্ধারিত সময় সকাল ৮টায় ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।