
দেশের ছয় বিভাগে ঝড় ও বৃষ্টি হতে পারে
রাজধানী ঢাকাসহ দেশের ছয় বিভাগের কিছু জায়গায় ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (শুক্রবার, ৮ মে) অধিদপ্তরের উপ-পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সারা দেশের বিভিন্ন জায়গায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস
সারা দেশের বিভিন্ন জায়গায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ (মঙ্গলবার, ৫ মে) সকাল ০৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা যায়।

ভয়াল ২৯ এপ্রিল: মৃত্যু আর ধ্বংসস্তূপের সেই কালরাত আজও কাঁদায় উপকূলবাসীকে
১৯৯১ সালের ২৯ এপ্রিল— বাংলাদেশের উপকূলীয় জনপদের ইতিহাসে এক বিভীষিকাময় অধ্যায়। আজ (বুধবার, ২৯ এপ্রিল) সেই ভয়াল ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ৩৫ বছর পূর্ণ হলো। কিন্তু এত দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই রাতের দুঃসহ স্মৃতি এখনো তাড়া করে ফেরে কক্সবাজারসহ উপকূলীয় অঞ্চলের মানুষকে। স্বজন হারানোর কান্না, ভেসে যাওয়া জনপদ, লাশের মিছিল আর বেঁচে থাকার আর্তনাদ আজও যেন জীবন্ত হয়ে আছে উপকূলবাসীর স্মৃতিতে।

সাগরে মাছ ধরায় ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা
বঙ্গোপসাগরে সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ৪৭৫ প্রজাতির মাছের অবাধ প্রজনন ও উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে সরকার ৫৮ দিনের জন্য মৎস্য আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে। এ সিদ্ধান্ত অনুযায়ী, গতকাল (বুধবার, ১৫ এপ্রিল) মধ্যরাত থেকে আগামী ১১ জুন পর্যন্ত সাগরে সব ধরনের মাছ ধরা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

বঙ্গোপসাগরে নির্বিচারে পোনা নিধন; হুমকিতে সামুদ্রিক জীববৈচিত্র
বঙ্গোপসাগরে মাছের প্রজনন ও বংশবিস্তারের সময়েই শুরু হয় নির্বিচারে পোনা নিধনের উৎসব। এতে হুমকির মুখে পড়ছে সামুদ্রিক জীববৈচিত্র ও মৎস্য সম্পদ। গবেষণাভিত্তিক নীতিমালা প্রণয়ন ও কার্যকর বাস্তবায়ন হলে এ খাতেই ফিরতে পারে সম্ভাবনার সোনালী অধ্যায়।

দেশের বিভিন্নস্থানে আজ বৃষ্টির সম্ভাবনা
দেশের তিন বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

জলদস্যু দমনে শিগগিরই কঠোর অভিযান: চিফ হুইপ
বঙ্গোপসাগর ও সুন্দরবন এলাকায় জলদস্যু দমনে শিগগিরই কঠোর অভিযান চালানো হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আজ (রোববার, ২২ মার্চ) দুপুরে বরগুনা সার্কিট হাউসের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

বঙ্গোপসাগরে দস্যু আতঙ্ক: দিশেহারা বরগুনার জেলেরা
নীল দিগন্তের বিশাল জলরাশি যেখানে জীবিকার উৎস হওয়ার কথা, সেখানে এখন জেঁকে বসেছে মৃত্যুর আতঙ্ক। বরগুনার পাথরঘাটা উপকূলে মাছ ধরা ট্রলারে বাড়ছে জলদস্যুদের হানা। দীর্ঘ বিরতির পর আবারও সুন্দরবন ও গভীর সাগরের বিভিন্ন পয়েন্টে সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ দস্যুচক্র। গভীর সমুদ্র ছাড়িয়ে দস্যুদের থাবা এখন উপকূলের কাছেও। অপহরণ, মুক্তিপণ আদায় ও গুলিবর্ষণের ঘটনায় স্থবির হয়ে পড়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম এই পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র।

বঙ্গোপসাগরে অবৈধভাবে মাছ শিকার: বরগুনার ৩ ট্রলারসহ আটক ৩৭ জেলে
বঙ্গোপসাগরে নিষিদ্ধ ‘আর্টিসানাল ট্রলিং’ পদ্ধতিতে মাছ শিকারের অভিযোগে বরগুনার ৩৭ জন জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এসময় মাছ ধরার কাজে ব্যবহৃত তিনটি অবৈধ ট্রলিং বোটও জব্দ করা হয়। গতকাল (শুক্রবার, ৬ মার্চ) আসামিদের আদালতে পাঠানো হয়।

দেশের পাঁচ বিভাগে আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
দেশের পাঁচ বিভাগে আজ (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আজ থেকে ৯ মাসের জন্য সেন্টমার্টিনে ভ্রমণ বন্ধ
আগামী ১ অক্টোবর পর্যন্ত টানা ৯ মাস বঙ্গোপসাগরের প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিনে ভ্রমণ বন্ধ থাকবে। আজ (রোববার, ১ ফেব্রুয়ারি) থেকে এ বিধিনিষেধ কার্যকর হয়েছে।

পটুয়াখালীর ট্রলার ডুবিতে নিখোঁজ পিতা-পুত্রের মরদের উদ্ধার
পটুয়াখালীর গলাচিপা নদীতে মাছ শিকারে গিয়ে ট্রলারডুবিতে নিখোঁজ পিতা ও পুত্রের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। গত বুধবার (২৪ ডিসেম্বর) ট্রলার ডুবে যাওয়ার পর আজ (শুক্রবার, ২৬ ডিসেম্বর) দুপুর ২টায় উদ্ধার করে কোস্টগার্ড সদস্যরা।