বাংলাদেশ-ক্রাইম-রিপোর্টার্স-অ্যাসোসিয়েশন

সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিতে রোডম্যাপ তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা, বেতন-কাঠামো এবং সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার একটি যুগোপযোগী রোডম্যাপ তৈরি করছে। পেশাগত সকল সমস্যা সমাধানে সাংবাদিক নেতৃবৃন্দের প্রস্তাব ও সহযোগিতা কামনা করে মন্ত্রী বলেন, ‘একটি কার্যকর রোডম্যাপ তৈরির মাধ্যমে আমরা পাহাড়সম সমস্যার জট খুলতে চাই।’

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের দায়িত্বে ফখরুল-আক্তার-রহমতুল্লাহ
ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে মাল্টিমিডিয়া বিভাগে কর্মরত সাংবাদিকদের সংগঠন মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এমআরএ) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দৈনিক আমাদের সময়ের রিপোর্টার আক্তারুজ্জামান এবং সাংগঠনিক সম্পাদক পদে বাংলানিউজ২৪.কমের লিড মাল্টিমিডিয়া রিপোর্টার রহমতুল্লাহ জয়ী হয়েছেন।