
চার ধরন বাদে সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া সতর্কবার্তা, না মানলে ব্যবস্থা
মোটরবাইকসহ সব ধরনের সাধারণ যানবাহনে হাইড্রোলিক হর্ন, হুটার বা অননুমোদিত সুরের হর্ন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (BRTA illegal horn prohibition notice)। আজ (সোমবার, ৩ আগস্ট) এক বিশেষ বার্তায় বিজ্ঞপ্তির বরাতে এ তথ্য স্পষ্ট করেছে সংস্থাটি। অননুমোদিত হর্ন ব্যবহারকারীদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন অনুযায়ী সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, নির্দিষ্ট চার ধরনের জরুরি বা রাষ্ট্রীয় সেবা প্রদানকারী যানবাহন ছাড়া অন্য কোনো সাধারণ মোটরযানে কর্কশ, আকস্মিক বা বহুমুখী সুরের হর্ন স্থাপন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ (BRTA Ban on Hydraulic Horn and Hooter in Bangladesh 2026)।

টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালে চালকের লাইসেন্স বাতিল: বিআরটিএ
নির্ধারিত কর্মঘণ্টা মেনে গণপরিবহন চালানোর জন্য সতর্ক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গতকাল (শনিবার, ২৩ মে) বিআরটিএর সদর কার্যালয় থেকে জারি করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান মোটরযান আইন ও বিধি অনুযায়ী কোনো চালক একটানা ৫ ঘণ্টার বেশি যানবাহন চালাতে পারবেন না। এরপর অন্তত আধা ঘণ্টা বিশ্রাম দিয়ে আরও সর্বোচ্চ ৩ ঘণ্টা গাড়ি চালানো যাবে।

মোটরসাইকেলে কর আরোপের প্রস্তাব, সিসিভেদে বছরে গুনতে হবে যত টাকা
দেশে প্রথমবারের মতো মোটরসাইকেল (Motorcycle) এবং ব্যাটারিচালিত অটোরিকশাকে অগ্রিম আয়করের আওতায় আনতে যাচ্ছে সরকার। আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট (Proposed Budget 2026-27) প্রস্তাবে সিসিভেদে মোটরসাইকেলের (Motorcycle Tax Update) ওপর বছরে ২ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত কর আরোপের পরিকল্পনা করা হয়েছে। সোমবার অর্থ মন্ত্রণালয়ের এক উচ্চপর্যায়ের সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই প্রস্তাবে প্রাথমিক সম্মতি দিয়েছেন।

বিআরটিএতে দুর্নীতি কমাতে চলছে গোপন অভিযান
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অফিসে অনিয়ম , দুর্নীতি কমাতে সারাদেশে গোপনে অভিযান চলছে বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। আজ (শুক্রবার, ২৯ আগস্ট) সকালে চট্টগ্রামে পরিবহন মালিক, শ্রমিক, বিআরটিএ কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

সড়কে বেখেয়ালে হাঁটায় বাড়ছে দুর্ঘটনা
মানুষের অসচেতনতায় বিশৃঙ্খলা বাড়ে রাজধানীর সড়কে। ফুটওভার ব্রিজ ব্যবহারে অনাগ্রহ কিংবা সড়কে বেখেয়ালে হাঁটার মতো অসতর্কতায় দুর্ঘটনায় পড়েন অনেক পথচারীরা। এজন্য সচেতনতা সৃষ্টির পাশাপাশি পথচারীবান্ধব সড়ক ব্যবস্থাপনা প্রণয়ন ও বাস্তবায়নে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।